বিনোদন

মালদ্বীপের সাগরপাড়ে বোল্ড লুকে বিদ্যা সিনহা মিম

বিনোদন ডেস্ক

৭ মাস আগে


মালদ্বীপের সাগরপাড়ে বোল্ড লুকে বিদ্যা সিনহা মিম

কাজের ফাঁকে দেশের বাইরে ছুটি কাটাতে প্রায়ই উড়াল দেন ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সে কারণেই ভক্ত-অনুরাগীদের কাছে তিনি পরিচিত ‘ভ্রমণকন্যা’ নামে। অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। নানা মুহূর্ত ও অভিজ্ঞতা নিয়মিতই তিনি ভাগ করে নেন ভক্তদের সঙ্গে।

এরই ধারাবাহিকতায় ছুটির আমেজে এবার সাগরপাড়ে লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন মিম। সামাজিক মাধ্যমে শেয়ার করা একগুচ্ছ ছবিতে মুহূর্তেই নজর কেড়েছেন তিনি। ছবিগুলো প্রকাশের পরপরই নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে।

এর আগেও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সমুদ্রসৈকতে তোলা বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন মিম। সেসব ছবিতে লাল রঙের খোলামেলা পোশাকে সমুদ্রের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এবার অবকাশ যাপনের জন্য প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপে গেছেন এই অভিনেত্রী। সেখান থেকেই ভক্ত-অনুরাগীদের জন্য শেয়ার করেছেন উষ্ণতা ছড়ানো বেশ কিছু ছবি। সাগরপাড়ে বোল্ড লুকে মিমের উপস্থিতি তৈরি করেছে আলাদা আবেদন। খোলামেলা পোশাকে ক্যামেরাবন্দি হয়ে তার মোহময়ী দৃষ্টি ও আত্মবিশ্বাসী ভঙ্গি মুহূর্তেই মুগ্ধ করেছে নেটিজেনদের। মালদ্বীপের সৈকতে রোদচশমা পরেও দারুণ কয়েকটি ফটোশুট করেছেন তিনি।

ছবিগুলো প্রকাশের পর কমেন্টবক্সে ভক্তদের প্রশংসায় ভরে ওঠে। এক নেটিজেন লিখেছেন, ‘আপু, এত সুন্দর ছবি আপলোড দিও না, শীতও তোমাকে দেখে পালিয়ে যাবে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘অনেক সুন্দর লাগছে দেখতে।’

উল্লেখ্য, বিদ্যা সিনহা মিম ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন। হুমায়ূন আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘আমার আছে জল’–এ অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরে আসেন তিনি। এরপর নাটক ও সিনেমায় নিয়মিত কাজ করে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন এই অভিনেত্রী।


পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী
পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী

ঢালিউডের তারকাদের পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে। সেই ধারাবাহিকতায় এবার অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।জন্মদিন উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাবনাকে উদ্দেশ করে ভালোবাসা ও শুভকামনায় ভরা একটি পোস্ট দেন পূর্ণিমা। সেখানে তিনি ভাবনাকে নিজের...

১৪ ঘন্টা আগে


শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা
শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা

জন্মদিন উপলক্ষে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি অংশ নেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এ সময় দুই তারকার আন্তরিক কথোপকথনের একপর্যায়ে ববিতাকে আবারও বড় পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন শাকিব। জবাবে উপযুক্ত গল্প ও শক্তিশালী...

২০ ঘন্টা আগে


বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েও ঘুরে দাঁড়ানো ইয়ামি গৌতম, জানালেন সংগ্রামের গল্প
বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েও ঘুরে দাঁড়ানো ইয়ামি গৌতম, জানালেন সংগ্রামের গল্প

বলিউডে অভিষেক ছবিই ছিল সুপারহিট। তবু কাঙ্ক্ষিত সুযোগের অভাবে দীর্ঘদিন ক্যারিয়ারে সংগ্রাম করতে হয়েছে জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতমকে। একসময় অভিনয় ছেড়ে নিজের রাজ্য হিমাচল প্রদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। তবে ভাগ্যের মোড় ঘুরে যায় পরপর দুটি সফল সিনেমার মাধ্যমে।সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের কঠিন সময়ের স্মৃতিচারণ করে ইয়ামি জানান, অভিনয়...

১ দিন আগে


শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অস্বস্তি হয়নি: সাবিলা নূর
শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অস্বস্তি হয়নি: সাবিলা নূর

অভিনেত্রী সাবিলা নূর ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দাতেও নিজের অবস্থান তৈরি করছেন। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই সহশিল্পী হিসেবে পান ঢালিউড সুপারস্টার শাকিব খানকে।সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং পর্দার রোমান্টিক দৃশ্যে অভিনয় নিয়ে খোলামেলা কথা বলেন সাবিলা...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom