বিনোদন

লাইভ আড্ডায় বিয়ে ও বিচ্ছেদ প্রসঙ্গে ক্ষোভ ঝরালেন প্রভা

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


লাইভ আড্ডায় বিয়ে ও বিচ্ছেদ প্রসঙ্গে ক্ষোভ ঝরালেন প্রভা

ছবি: সংগৃহীত


একসময় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এখন নিয়মিত অভিনয়ে না থাকলেও মাঝেমধ্যে পর্দায় দেখা যায় তাকে। অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী ভক্তদের সঙ্গে নানা বিষয়ে যোগাযোগ রাখেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

লাইভ আড্ডায় অংশ নিয়ে প্রভা জানান, অভিনয়ের পাশাপাশি নিজের আত্মসম্মান ও ব্যক্তিস্বাধীনতাকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন। এ সময় ব্যক্তিগত জীবন নিয়ে অপ্রয়োজনীয় ও অশালীন প্রশ্নের বিরুদ্ধে স্পষ্ট আপত্তি জানান অভিনেত্রী।

২০০৫ সালে মেরিল সাবানের একটি বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন সাদিয়া জাহান প্রভা। বিজ্ঞাপনে সাফল্যের পর নাটকে নিয়মিত অভিনয়ের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি। পরবর্তীতে বিভিন্ন সময়ে সিনেমায় অভিনয়ের গুঞ্জন শোনা গেলেও বড়পর্দায় তাকে নিয়মিত দেখা যায়নি। বর্তমানে তিনি নির্বাচিত কিছু কাজেই যুক্ত রয়েছেন।

ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে জানা যায়, ২০১০ সালের ১৯ আগস্ট নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীর ‘পালিয়ে বিয়ে’ নাটকের শুটিং শেষে অভিনেতা অপূর্বর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রভা। তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি এবং পরবর্তীতে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর দীর্ঘ সময় অভিনয় থেকে নিজেকে আড়ালেও রাখেন তিনি।

সম্প্রতি ফেসবুক লাইভে ভক্তদের সঙ্গে আড্ডায় অংশ নিয়ে প্রভা নতুন বছরের শুভেচ্ছা জানান। তিনি বলেন, “আমি এখন একটি কাজ করছি। নতুন বছরে শুভেচ্ছা জানানো একটা সৌজন্যতার অংশ। তবে আমার কাছে মনে হয়, গুড উইশ সবসময়ই করা যায়।”

লাইভ চলাকালীন ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন অভিনেত্রী। তিনি জানান, ভালো-মন্দ সব মন্তব্য পড়ার চেষ্টা করবেন। তবে অপ্রাসঙ্গিক ও অশালীন মন্তব্য এড়িয়ে যাওয়ার কথাও স্পষ্ট করে বলেন। প্রভা বলেন, “যদি কেউ খুব অপ্রাসঙ্গিক বা অশিক্ষিতের মতো মন্তব্য করেন, সেগুলো আমি এড়িয়ে যাব। তবে ভালো মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা অবশ্যই করব।”

লাইভে অধিকাংশ দর্শক তার বর্তমান ব্যস্ততা ও কাজ নিয়ে জানতে চাইলেও কিছু দর্শক ব্যক্তিগত বিষয়, বিশেষ করে বিয়ে ও সন্তান প্রসঙ্গে প্রশ্ন তোলেন। শুরুতে এসব প্রশ্ন উপেক্ষা করলেও পরে বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেন অভিনেত্রী।

প্রভা বলেন, “বিয়ে কবে হবে, কেন হচ্ছে না, বাচ্চা নিচ্ছ না কেন, ডিভোর্স হলো কেন— এসব প্রশ্ন যে ব্যাড ম্যানার, সেটা কি জানেন? আমি রক্ত-মাংসের মানুষ। যেদিন আল্লাহ যেটা লিখে রাখবেন, সেদিন সেটাই হবে। এগুলো একান্তই ব্যক্তিগত বিষয়। কাউকে এভাবে প্রশ্ন করা উচিত না।”

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই অভিনেত্রীর স্পষ্ট অবস্থানকে সাধুবাদ জানিয়ে ব্যক্তিগত গণ্ডির প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।


প্রায় তিন দশক পর আবারও ‘কুলি’ চরিত্রে ওমর সানি
প্রায় তিন দশক পর আবারও ‘কুলি’ চরিত্রে ওমর সানি

প্রায় তিন দশক আগে মুক্তিপ্রাপ্ত ‘কুলি’ সিনেমার মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেছিলেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ওমর সানি। দীর্ঘ বিরতির পর আবারও সেই পরিচিত ‘কুলি’ চরিত্রে পর্দায় ফিরছেন তিনি। তবে এবার কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নয়, একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।জানা গেছে, নতুন শর্টফিল্মটির নাম ‘ব্ল্যাক’। ইতোমধ্যে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এর শুটিং শুরু হয়েছে।

১১ ঘন্টা আগে


ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত সাবরিনা পড়শী, ভাইরাল ‘বড় একা’ গানের রিলে মাতালেন ভক্তদের
ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত সাবরিনা পড়শী, ভাইরাল ‘বড় একা’ গানের রিলে মাতালেন ভক্তদের

সাবরিনা পড়শী বরাবরই ব্রাজিল জাতীয় ফুটবল দল-এর সমর্থক। এবারের বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচটি পুরোপুরি দেখতে না পারলেও মরক্কোর বিপক্ষে ড্রয়ে কিছুটা হতাশ হয়েছিলেন তিনি।তবে হাইতির বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের জয়ের পর আনন্দে ভাসেন এই গায়িকা। ব্রাজিলের জার্সি পরে নিজের ফেসবুক পেজে ছবি প্রকাশ করে ভক্তদের শুভ সকালের শুভেচ্ছা জানান।এর আগের

১৬ ঘন্টা আগে


আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমণি, মেসি-জার্সিতে নতুন ভিডিও
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পরীমণি, মেসি-জার্সিতে নতুন ভিডিও

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে যখন বিশ্বজুড়ে উন্মাদনা, তখন সেই আবহে মেতেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরী মনি। বরাবরের মতোই তিনি লিওনেল মেসি ও আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল-এর সমর্থক হিসেবে সামাজিক মাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করছেন।আর্জেন্টিনার প্রথম ম্যাচে জয়ের পর তিনি ছেলে পূণ্যকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে লেখেন,

১ দিন আগে


আট বছর পর আবারও একসঙ্গে ধানুশ সাই পল্লবী
আট বছর পর আবারও একসঙ্গে ধানুশ সাই পল্লবী

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি ধনুশ ও সাই পল্লবী দীর্ঘ আট বছর পর আবারও একই সিনেমায় অভিনয় করছেন। ২০১৮ সালের মারি 2-এর জনপ্রিয় গান রাউডি বেবি-এর পর এবার তারা ফিরছেন নতুন অ্যাকশন থ্রিলার ওএম-এ।সম্প্রতি পরিচালক রাজকুমার পেরিয়াসামি সিনেমাটির টিজার প্রকাশ করেছেন, যার নাম দেওয়া হয়েছে ‘ওএম: প্রথম আঘাত’। টিজার প্রকাশের

১ দিন আগে

Dr.Mahfuzul Alom