শিক্ষা

কয়েক ঘণ্টার ব্যবধানে তিন বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক

৮ দিন আগে


{news.title}

ছবি: সংগৃহীত


কয়েক ঘণ্টার ব্যবধানে দেশের তিনটি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে দুইজনের মৃত্যু আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আরেকজন মারা গেছেন অসুস্থতায়।

ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর রসায়ন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী সীমান্ত (২৫) রাজধানীর হাজারীবাগে ভাড়া বাসায় বিষাক্ত দ্রব্য পান করে মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি কীটনাশক জাতীয় পদার্থ পান করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন।

জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী সাবিত মাহমুদ শাওনের মরদেহ রাজধানীর উত্তরার একটি বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ।

তুরাগ থানা পুলিশ জানায়, শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক আলামতের ভিত্তিতে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

সহপাঠীদের মতে, তিনি কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অস্বাভাবিক পোস্ট করেছিলেন।

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

অন্যদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়-এর গণিত বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ নাফিজ মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে (ব্রেন স্ট্রোক) মারা গেছেন।

শুক্রবার সকাল ১০টার দিকে গৌরনদীতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এর আগে অসুস্থ হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন।

তার অকাল মৃত্যুতে ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom