জাতীয়

কাতারের সাবেক আমিরের নামে ঢাকার একটি সড়কের নামকরণ হবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


কাতারের সাবেক আমিরের নামে ঢাকার একটি সড়কের নামকরণ হবে: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত


কাতারের সাবেক আমির মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির স্মরণে ঢাকার একটি সড়কের নামকরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে এ ঘোষণা দিয়ে তিনি বলেন, এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, “গতকালই ঢাকা সিটি করপোরেশনের মাধ্যমে একটি উপযুক্ত সড়ক নির্ধারণ করে মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির নামে নামকরণের জন্য এলজিআরডি মন্ত্রণালয়কে মৌখিক নির্দেশনা দিয়েছি।”

এর আগে জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ অনুযায়ী বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির নামে ঢাকার একটি সড়কের নামকরণের প্রস্তাব সংসদে উত্থাপন করেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, কাতার বাংলাদেশের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রযাত্রা এবং কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশটিতে কর্মরত লাখো বাংলাদেশি প্রবাসী বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সংকটের সময় কাতার নিজেও নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়েছিল। সেই পরিস্থিতিতেও দেশটি বাংলাদেশি প্রবাসীদের নিজেদের নাগরিকদের মতো সুরক্ষা ও সহযোগিতা দিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, “কাতার আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে বিভিন্নভাবে সহযোগিতা করেছে এবং এখনও করে যাচ্ছে। দুই দেশের সম্পর্ক পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে আরও সুদৃঢ় হয়েছে।”

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তার প্রস্তাবে বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানির দূরদর্শী নেতৃত্বে কাতার বিশ্বপরিসরে একটি আধুনিক, সমৃদ্ধ ও প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। একই সঙ্গে তার নেতৃত্বে বাংলাদেশ-কাতার দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, দীর্ঘমেয়াদি এলএনজি সহযোগিতা, কর্মসংস্থান সম্প্রসারণ এবং কাতারে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের কল্যাণে মরহুম আমিরের অবদান বিশেষভাবে স্মরণীয়। সেই অবদানের স্বীকৃতি হিসেবে ঢাকায় কাতার দূতাবাস-সংলগ্ন সড়কটির নাম ‘শেখ হামাদ বিন খলিফা আল থানি সড়ক’ রাখার প্রস্তাব দেন তিনি।

উল্লেখ্য, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গত ১২ জুলাই মৃত্যুবরণ করেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশে ১৫ জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।


মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযান
মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযান

ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নির্বিঘ্ন রাখতে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে দেশের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সমুদ্র ও নদ-নদীতে টহল, জেলেদের সচেতন করা এবং নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ইলিশ সংরক্ষণে কাজ করছে সংস্থাটি। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে...

৫৩ মিনিট আগে


মুক্তিযুদ্ধের চেতনায় সশস্ত্র বাহিনীকে এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর
মুক্তিযুদ্ধের চেতনায় সশস্ত্র বাহিনীকে এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

 রোববার (১৮ অক্টোবর) সকালে সাভার সেনানিবাসে কয়েকটি ব্যাটালিয়ন ও রেজিমেন্টকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, আধুনিক সশস্ত্র বাহিনীর শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংবা জনবলের মধ্যে সীমাবদ্ধ নয়। এর প্রকৃত শক্তি নিহিত থাকে শৃঙ্খলা, দক্ষতা, নেতৃত্ব, নৈতিকতা, প্রশিক্ষণ ও জনগণের আস্থার মধ্যে। সর্বোপরি, একটি...

১ ঘন্টা আগে


ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী
ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী

বারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ-সংলগ্ন বনানী পূজার মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত দুর্গাপূজার মহাষষ্ঠীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ইতিহাসে সর্বোচ্চ...

১ দিন আগে


শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক
শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয় করতে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে আগামীকাল শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের পাশাপাশি সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। এর আগে, গত ৭ অক্টোবর এক দিন ছুটি বাড়িয়ে শারদীয় দুর্গাপূজার ছুটি ঘোষণা করে সরকার।

১ দিন আগে

Dr.Mahfuzul Alom