জাতীয়

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, বাঁধের ১৬ জলকপাট আংশিক খুলে পানি ছাড়বে কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক

১৪ ঘন্টা আগে


কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, বাঁধের ১৬ জলকপাট আংশিক খুলে পানি ছাড়বে কর্তৃপক্ষ

ছবি: সংগৃহীত


টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পাওয়ায় বন্যা নিয়ন্ত্রণে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট আংশিক খুলে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (১৮ জুলাই) সকাল ১১টার পর যেকোনো সময় প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছাড়া হবে।

শুক্রবার (১৭ জুলাই) রাতে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা রয়েছে ১০৩ দশমিক ৯১ ফুট (মিন সি লেভেল)। হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট (মিন সি লেভেল)। উজান থেকে পানির প্রবাহ, হ্রদের পানির উচ্চতা এবং বৃষ্টিপাতের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির পরিবর্তনের ওপর ভিত্তি করে স্পিলওয়ের গেট খোলার সময় ও পানি ছাড়ার পরিমাণ সমন্বয় করা হবে। প্রয়োজন হলে পর্যায়ক্রমে আরও জলকপাট খুলে অতিরিক্ত পানি নিষ্কাশন করা হবে।

এদিকে বিদ্যুৎ উৎপাদনের জন্য বর্তমানে পাঁচটি ইউনিট চালু রয়েছে। এসব ইউনিটের মাধ্যমে প্রতিদিন প্রায় ৩২ হাজার কিউসেক পানি ছাড়ার পাশাপাশি কেন্দ্রটিতে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ কর্ণফুলী নদীর তীরবর্তী নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দা, নৌযান চালক, জেলে এবং সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।


জুলাই শহীদদের স্মরণে খেলাফত মজলিসের দোয়া মাহফিল
জুলাই শহীদদের স্মরণে খেলাফত মজলিসের দোয়া মাহফিল

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ সকল শহীদের স্মরণে দোয়া মাহফিল করেছে খেলাফত মজলিস।শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এটি জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ।দোয়া মাহফিলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত,

৭ ঘন্টা আগে


বিএনপি জনগণের দল এবং সবসময় মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপি জনগণের দল এবং সবসময় মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের দল এবং সরকার সবসময় মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগে ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত...

৭ ঘন্টা আগে


অনলাইনে কৃষক কার্ড নিবন্ধন শুরু, তিন বছরে আওতায় আসবেন প্রায় ২ কোটি ৭০ লাখ কৃষক
অনলাইনে কৃষক কার্ড নিবন্ধন শুরু, তিন বছরে আওতায় আসবেন প্রায় ২ কোটি ৭০ লাখ কৃষক

দেশের কৃষকদের একটি সমন্বিত ডিজিটাল তথ্যভান্ডার গড়ে তুলতে অনলাইনে কৃষক কার্ড নিবন্ধন কার্যক্রম শুরু করেছে সরকার। আগামী তিন বছরের মধ্যে দেশের প্রায় আড়াই কোটি থেকে ২ কোটি ৭০ লাখ কৃষককে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম বছরেই ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে।শুক্রবার (১৭...

৭ ঘন্টা আগে


‘সংবিধানের মৌলিক কাঠামো সংশোধন নয়, সংস্কারের মাধ্যমে পরিবর্তন সম্ভব’ : তাজুল ইসলাম
‘সংবিধানের মৌলিক কাঠামো সংশোধন নয়, সংস্কারের মাধ্যমে পরিবর্তন সম্ভব’ : তাজুল ইসলাম

বিশিষ্ট আইনজীবী ও সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশের সংবিধানে এমন কিছু মৌলিক কাঠামো বা ভিত্তি রয়েছে, যা সংসদীয় সংশোধনীর মাধ্যমে পরিবর্তন করা যায় না। তবে সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে এসব বিষয়ে পরিবর্তন আনা সম্ভব।বৃহস্পতিবার রাতে একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।তাজুল ইসলাম বলেন, সংবিধানের মৌলিক...

৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom