বিএনপি জনগণের দল এবং সবসময় মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের দল এবং সরকার সবসময় মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগে ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং কুমারীছড়া ভাঙন এলাকা পরিদর্শন শেষে উপস্থিত জনতার উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে সরকারের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির জরিপ কার্যক্রম চলছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামো পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন।
তিনি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের দ্রুত ক্ষয়ক্ষতির সঠিক তথ্য সংগ্রহ এবং জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়া পৌরসভার কোচপাড়া বেড়িবাঁধের ভাঙন ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘব এবং নদীভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. মান্নান, জেলা পরিষদ প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফখরুদ্দীন ফরায়েজি, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিমসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জুমার নামাজের পর স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রদত্ত খাদ্যসামগ্রী বিতরণ করেন। পরে বিকেলে কাকারা, সুরাজপুর-মানিকপুর ও বরইতলী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝেও ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।
জুলাই শহীদদের স্মরণে খেলাফত মজলিসের দোয়া মাহফিল
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ সকল শহীদের স্মরণে দোয়া মাহফিল করেছে খেলাফত মজলিস।শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এটি জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ।দোয়া মাহফিলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত,
৭ ঘন্টা আগে
অনলাইনে কৃষক কার্ড নিবন্ধন শুরু, তিন বছরে আওতায় আসবেন প্রায় ২ কোটি ৭০ লাখ কৃষক
দেশের কৃষকদের একটি সমন্বিত ডিজিটাল তথ্যভান্ডার গড়ে তুলতে অনলাইনে কৃষক কার্ড নিবন্ধন কার্যক্রম শুরু করেছে সরকার। আগামী তিন বছরের মধ্যে দেশের প্রায় আড়াই কোটি থেকে ২ কোটি ৭০ লাখ কৃষককে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম বছরেই ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে।শুক্রবার (১৭...
৭ ঘন্টা আগে
‘সংবিধানের মৌলিক কাঠামো সংশোধন নয়, সংস্কারের মাধ্যমে পরিবর্তন সম্ভব’ : তাজুল ইসলাম
বিশিষ্ট আইনজীবী ও সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশের সংবিধানে এমন কিছু মৌলিক কাঠামো বা ভিত্তি রয়েছে, যা সংসদীয় সংশোধনীর মাধ্যমে পরিবর্তন করা যায় না। তবে সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে এসব বিষয়ে পরিবর্তন আনা সম্ভব।বৃহস্পতিবার রাতে একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।তাজুল ইসলাম বলেন, সংবিধানের মৌলিক...
৮ ঘন্টা আগে
গ্রেপ্তার সাবেক মেজর মোজাফফর হোসেন: জিয়া হত্যা মামলার পুরোনো প্রশ্ন নতুন করে আলোচনায়
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দীর্ঘ ৪৫ বছর আত্মগোপনে থাকার পর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, বুধবার (১৫ জুলাই) রাত ১০টা ১০ মিনিটে রাজধানীর বনানী এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।...
১০ ঘন্টা আগে
