জাতীয়

জুলাই শহীদদের স্মরণে খেলাফত মজলিসের দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক

৭ ঘন্টা আগে


জুলাই শহীদদের স্মরণে খেলাফত মজলিসের দোয়া মাহফিল

ছবি: সংগৃহীত


জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ সকল শহীদের স্মরণে দোয়া মাহফিল করেছে খেলাফত মজলিস।

শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এটি জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ।

দোয়া মাহফিলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে জুলাইয়ের চেতনার আলোকে জুলাই সনদ বাস্তবায়নে বর্তমান সরকারকে তাওফিক দানের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ জহিরুল ইসলাম, ঢাকা মহানগরী উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আমির আলী হাওলাদার, মহানগরী দক্ষিণের সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আজাদ, মুন্সি মোস্তাফিজুর রহমান ইরান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ সেলিম হোসাইন, মাওলানা ড. মারুফ বিল্লাহ, মুহাম্মদ গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট এনায়েত রাব্বি একরাম এবং ছাত্র মজলিস মহানগরী দক্ষিণের সভাপতি সাইফুদ্দিন আহমদসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ।


বিএনপি জনগণের দল এবং সবসময় মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপি জনগণের দল এবং সবসময় মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের দল এবং সরকার সবসময় মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগে ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত...

৭ ঘন্টা আগে


অনলাইনে কৃষক কার্ড নিবন্ধন শুরু, তিন বছরে আওতায় আসবেন প্রায় ২ কোটি ৭০ লাখ কৃষক
অনলাইনে কৃষক কার্ড নিবন্ধন শুরু, তিন বছরে আওতায় আসবেন প্রায় ২ কোটি ৭০ লাখ কৃষক

দেশের কৃষকদের একটি সমন্বিত ডিজিটাল তথ্যভান্ডার গড়ে তুলতে অনলাইনে কৃষক কার্ড নিবন্ধন কার্যক্রম শুরু করেছে সরকার। আগামী তিন বছরের মধ্যে দেশের প্রায় আড়াই কোটি থেকে ২ কোটি ৭০ লাখ কৃষককে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম বছরেই ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে।শুক্রবার (১৭...

৭ ঘন্টা আগে


‘সংবিধানের মৌলিক কাঠামো সংশোধন নয়, সংস্কারের মাধ্যমে পরিবর্তন সম্ভব’ : তাজুল ইসলাম
‘সংবিধানের মৌলিক কাঠামো সংশোধন নয়, সংস্কারের মাধ্যমে পরিবর্তন সম্ভব’ : তাজুল ইসলাম

বিশিষ্ট আইনজীবী ও সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশের সংবিধানে এমন কিছু মৌলিক কাঠামো বা ভিত্তি রয়েছে, যা সংসদীয় সংশোধনীর মাধ্যমে পরিবর্তন করা যায় না। তবে সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে এসব বিষয়ে পরিবর্তন আনা সম্ভব।বৃহস্পতিবার রাতে একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।তাজুল ইসলাম বলেন, সংবিধানের মৌলিক...

৮ ঘন্টা আগে


গ্রেপ্তার সাবেক মেজর মোজাফফর হোসেন: জিয়া হত্যা মামলার পুরোনো প্রশ্ন নতুন করে আলোচনায়
গ্রেপ্তার সাবেক মেজর মোজাফফর হোসেন: জিয়া হত্যা মামলার পুরোনো প্রশ্ন নতুন করে আলোচনায়

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দীর্ঘ ৪৫ বছর আত্মগোপনে থাকার পর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, বুধবার (১৫ জুলাই) রাত ১০টা ১০ মিনিটে রাজধানীর বনানী এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।...

১০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom