জুলাই সনদে নির্বাচন চায় খেলাফত মজলিস: ২৬৫ প্রার্থীর সঙ্গে মতবিনিময়
অনলাইন ডেস্ক
খেলাফত মজলিস আগামী জাতীয় সংসদ নির্বাচন 'জুলাই সনদের' ভিত্তিতে অনুষ্ঠানের দাবি জানিয়েছে।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে দলের নেতারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু দাবি ও প্রস্তাবনা উত্থাপন করেন।
সংবাদ সম্মেলনে দলের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হলেও জুলাই সনদের বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই।
এসময় খেলাফত মজলিস মনোনীত ২৬৫ জন সংসদ সদস্য প্রার্থীর সঙ্গে একটি মতবিনিময় সভার আয়োজন করে দলটি। সভায় প্রার্থীদের নির্বাচন পরিচালনার বিষয়ে সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়।
বক্তারা অভিযোগ করেন, নির্বাচন ঘনিয়ে এলেও বহুল কাঙ্ক্ষিত রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সরকারের কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। দাবি আদায়ের লক্ষ্যে এ সময় দেশব্যাপী গণসংযোগ, গণমিছিলসহ বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করা হয়।
গণভোটের রায় কার্যকর হলে অলি আহমদই রাষ্ট্রপতি হতেন: জামায়াত
গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।বৃহস্পতিবার (১২ আগস্ট) অলি আহমদের পক্ষে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি
১১ ঘন্টা আগে
ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির
দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এলডিপির প্রেসিডেন্টের নাম কখনো “অলি আহমদ”, আবার কখনো “কর্নেল অলি আহমদ” হিসেবে প্রকাশ করা হচ্ছে। এ প্রেক্ষাপটে সংবাদমাধ্যমগুলোকে তাঁর পূর্ণ ও যথাযথ পরিচয় ব্যবহারের আহ্বান জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এলডিপির ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক আবেদনে সংবাদমাধ্যমের প্রতি এ অনুরোধ জানানো হয়।আবেদনে বলা হয়েছে,
১৬ ঘন্টা আগে
নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন
বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় ফের গতি এসেছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির প্রধান দায়িত্ব হবে পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা।...
১৯ ঘন্টা আগে
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...
১ দিন আগে
