ক্যাম্পাস

জকসু নির্বাচন: ৬ কেন্দ্রের ফলাফলে শীর্ষ তিন পদে এগিয়ে অদম্য জবিয়ান ঐক্য

অনলাইন ডেস্ক

২৭ দিন আগে


{news.title}

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছয়টি বিভাগের (কেন্দ্র) ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ বুধবার সকাল ৯টার দিকে এসব কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে এগিয়ে রয়েছেন ইসলামী ছাত্রশিবির–সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম। ছয় কেন্দ্রের গণনায় তিনি পেয়েছেন মোট ৫৮৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৫২৭ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলীম আরিফ এগিয়ে রয়েছেন। তিনি ছয় কেন্দ্রের ফলাফলে পেয়েছেন ৫৭৭ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২৭৭ ভোট।

সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থী মাসুদ রানা পেয়েছেন ৫৫৫ ভোট, যা দিয়ে তিনি এগিয়ে রয়েছেন। একই পদে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রার্থী আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ৪৩২ ভোট।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, এসব কেন্দ্র ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ ও হল সংসদের ফলাফল গণনার কাজ চলছে। পর্যায়ক্রমে বাকি কেন্দ্রগুলোর ফলাফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের মোট ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে শিক্ষার্থীরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘ ২১ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom