জাতীয়

জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, বেড়েছে লোডশেডিং-গ্রামাঞ্চলে দুর্ভোগ চরমে

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, বেড়েছে লোডশেডিং-গ্রামাঞ্চলে দুর্ভোগ চরমে

ছবি: সংগৃহীত


দেশে জ্বালানি সংকটের প্রভাব ক্রমেই বিদ্যুৎ খাতে স্পষ্ট হয়ে উঠছে। চাহিদা ও উৎপাদনের ব্যবধান বাড়ায় রাজধানীর তুলনায় গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে, ফলে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে দৈনিক বিদ্যুতের গড় চাহিদা প্রায় ১৫ হাজার মেগাওয়াট। এর বিপরীতে উৎপাদন হচ্ছে প্রায় ১৪ হাজার মেগাওয়াট, ফলে গড়ে ১ হাজার মেগাওয়াটের বেশি ঘাটতি তৈরি হচ্ছে। বিশেষ করে গ্রীষ্ম মৌসুমের শুরুতেই জ্বালানি সরবরাহে বিঘ্ন দেখা দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে আমদানিনির্ভর জ্বালানির সরবরাহে চাপ সৃষ্টি হয়েছে। ফার্নেস তেল ও কয়লার দাম বৃদ্ধি এবং এলএনজি আমদানি ব্যাহত হওয়ায় দেশের অনেক বিদ্যুৎকেন্দ্র পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। এর ফলে বিদ্যুৎ উৎপাদন কমে গিয়ে লোডশেডিং বাড়ছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) তথ্য অনুযায়ী, ১৮ এপ্রিল দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৪ হাজার ৫৫২ মেগাওয়াট, যেখানে উৎপাদন হয়েছে ১৩ হাজার ৭৩২ মেগাওয়াট। একই দিনে পিক আওয়ারে চাহিদা বেড়ে দাঁড়ায় ১৫ হাজার ৭২২ মেগাওয়াটে, কিন্তু উৎপাদন ছিল ১৪ হাজার ৭৬৭ মেগাওয়াট। ফলে বিভিন্ন সময় লোডশেডিং করতে হয়েছে।

এদিন মোট ১ হাজার ৪৮২ মেগাওয়াট লোডশেডিং করা হয়। এর মধ্যে ঢাকায় ৩৬০ মেগাওয়াট এবং ঢাকার বাইরে ১ হাজার ১২২ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও রংপুর-সব বিভাগেই লোডশেডিংয়ের প্রভাব পড়েছে।

জাতীয় গ্রিড ব্যবস্থাপনা অনুযায়ী, পূর্বাঞ্চল গ্রিডে (ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট) বিদ্যুতের চাহিদা বেশি থাকায় তুলনামূলক বেশি সরবরাহ দেওয়া হচ্ছে। ১৮ এপ্রিল এ গ্রিডে ১০ হাজার ২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়, যার মধ্যে ঢাকাতেই দেওয়া হয় ৫ হাজার ৬১৮ মেগাওয়াট। অন্যদিকে পশ্চিমাঞ্চল গ্রিডে মোট সরবরাহ ছিল ৪ হাজার ২৯৫ মেগাওয়াট।

তবে বাস্তব চিত্রে গ্রামাঞ্চলেই বেশি ভোগান্তি দেখা যাচ্ছে। অনেক এলাকায় দিনে ৬ থেকে ৮ বার লোডশেডিং হচ্ছে, ফলে প্রতিদিন গড়ে ৪ থেকে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। এতে কৃষিকাজ, ছোট শিল্প ও গৃহস্থালির কাজ ব্যাহত হচ্ছে।

রংপুরের পীরগাছা উপজেলার এক বাসিন্দা জানান, “বিদ্যুৎ কখন আসে, কখন যায় বোঝা যায় না। দিনে ৭-৮ বার বিদ্যুৎ চলে যায়, এতে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।” একই ধরনের অভিযোগ রাজশাহী ও অন্যান্য গ্রামাঞ্চল থেকেও পাওয়া গেছে।

বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার পেছনে জ্বালানি সংকটই প্রধান কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে দেশের ১৩৯টি বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদন সক্ষমতা ২৯ হাজার ২৬৯ মেগাওয়াট হলেও এর বড় একটি অংশ অলস পড়ে রয়েছে। জ্বালানির অভাবে ১৮টি বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি বন্ধ রয়েছে এবং আরও ৩৫টি কেন্দ্র আংশিক উৎপাদন করছে।

বিপিডিবির সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম বলেন, “জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনে প্রভাব পড়ছে। তবে আমরা চেষ্টা করছি গ্যাস ও কয়লাভিত্তিক কেন্দ্রগুলোর উৎপাদন বাড়াতে, যাতে লোডশেডিং বড় আকার না নেয়।”

এদিকে বিদ্যুৎ সাশ্রয়ে সরকার বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর জন্য নির্দিষ্ট সময়ের পর বন্ধ রাখার নির্দেশনা দিলেও তা যথাযথভাবে মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে জেলা ও উপজেলা শহরগুলোতে রাত ৯টার পরও দোকানপাট খোলা রাখতে দেখা যাচ্ছে।

সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে সামনে গ্রীষ্মের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংকট আরও তীব্র হতে পারে। তাই দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং বিদ্যুৎ ব্যবস্থাপনায় কার্যকর সমন্বয় জরুরি হয়ে পড়েছে।


ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিভিন্ন ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। অহেতুক ইস্যু তৈরি করে দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া লিখিত বক্তব্যে...

১ ঘন্টা আগে


ভাটারা থানা ৪০ নং ওয়ার্ডে জুলাই যোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল
ভাটারা থানা ৪০ নং ওয়ার্ডে জুলাই যোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল

আজ, ৫ আগস্ট, ভাটারা থানা ৪০ নং ওয়ার্ডের উদ্যোগে জুলাই যোদ্ধাদের আহত ও নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মো. বদরুল আলম সাহেবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।আল্লাহ তাআলা শহীদদের জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আহতদের দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন

৩ ঘন্টা আগে


দেশে ফিরে আসুন, রাজপথে দেখা হবে: শেখ হাসিনাকে রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
দেশে ফিরে আসুন, রাজপথে দেখা হবে: শেখ হাসিনাকে রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, “আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আসেন, দেখা হবে ইনশাআল্লাহ—রাজপথে।”বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা...

৪ ঘন্টা আগে


জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী, শুনলেন শেখ হাসিনার সংরক্ষিত কল রেকর্ড
জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী, শুনলেন শেখ হাসিনার সংরক্ষিত কল রেকর্ড

রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি জাদুঘরে সংরক্ষিত একটি লাল টেলিফোনের মাধ্যমে শেখ হাসিনার রেকর্ডকৃত একটি কলও শোনেন।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে আমন্ত্রিত অতিথিদের

৪ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom