আন্তর্জাতিক

জাতিসংঘে ট্রাম্পের কড়া সমালোচনা, শান্তিরক্ষার ব্যর্থতায় ক্ষোভ

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


জাতিসংঘে ট্রাম্পের কড়া সমালোচনা, শান্তিরক্ষার ব্যর্থতায় ক্ষোভ

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংস্থাটির কঠোর সমালোচনা করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অধিবেশনের প্রথম দিনেই দেওয়া বক্তব্যে ট্রাম্প অভিযোগ করেন, জাতিসংঘ জোরালো বিবৃতি দিলেও সে অনুযায়ী কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে। বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধের দায়িত্ব জাতিসংঘের হলেও তাকেই সেই কাজ করতে হচ্ছে বলে দাবি করেন তিনি।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে সাতটি যুদ্ধ বন্ধ করার দাবি করে ট্রাম্প বলেন, এই অবদানের জন্য তার নোবেল পুরস্কার পাওয়া উচিত। তবে তিনি তাৎক্ষণিকভাবে যোগ করেন, যুদ্ধ বন্ধ করে লাখ লাখ মানুষের জীবন রক্ষা করাই তার কাছে নোবেলের চেয়ে বড় পুরস্কার।

ট্রাম্প বলেন, “এটা খুবই দুঃখজনক যে জাতিসংঘের বদলে আমাকে এসব কাজ করতে হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে, কিছু ক্ষেত্রে যুদ্ধ বন্ধে জাতিসংঘ কোনো সাহায্যই করেনি।”

তিনি আরও বলেন, “জাতিসংঘের উদ্দেশ্য কী? বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার ব্যাপক সম্ভাবনা তাদের আছে, কিন্তু তারা সেই সম্ভাবনার ধারেকাছেও যেতে পারছে না। তারা প্রায়শই কঠোর ভাষায় বিবৃতি দেয়, কিন্তু সেই বিবৃতি অনুযায়ী কাজ করে না।”

এই বক্তব্যের পর ট্রাম্প রসিকতা করে আরও অভিযোগ করেন যে, জাতিসংঘ থেকে তিনি ‘একটি খারাপ চলমান সিঁড়ি এবং টেলিপ্রম্পটার’ পেয়েছেন।


ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা
ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন-এমন গুঞ্জনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ইমরান খানের মৃত্যুর দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য ও স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি। বরং পাকিস্তানের সেনাবাহিনী এ খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।রাওয়ালপিন্ডির...

৭ ঘন্টা আগে


যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা
যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা

যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতে ছদ্মবেশে ঢুকে পড়ছে উত্তর কোরিয়ার একটি বিশাল নেটওয়ার্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), চুরি করা পরিচয়পত্র এবং মার্কিন সহযোগীদের ব্যবহার করে এসব কর্মী বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি নিচ্ছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ইতোমধ্যে এমন হাজার হাজার উত্তর কোরীয় কর্মীর সন্ধান পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ...

৭ ঘন্টা আগে


গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি
গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করাসহ বিভিন্ন সিদ্ধান্তে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের নেওয়া

১৩ ঘন্টা আগে


ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী
ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী।বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।ফেরত আসা তিন নারী হলেন—রিয়া খাতুন (২৫), শিল্পী খাতুন (২৬) ও শিমলা খাতুন (২৬)। তারা সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার বাসিন্দা।বেনাপোল ইমিগ্রেশন

১৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom