জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই, নিশ্চিত করলেন অর্থ উপদেষ্টা
অনলাইন ডেস্ক
আগামী শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা জানুয়ারি মাসেই নতুন বই হাতে পাবে বলে জানিয়েছেন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে রোববার (২১ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, গত বছর নভেম্বর মাসে বই ছাপানোর আদেশ দেওয়ায় শিক্ষার্থীদের বই পেতে বিলম্ব হয়েছিল। এই বছর যাতে জানুয়ারিতেই বই বিতরণ করা যায়, সেজন্য সেপ্টেম্বর মাসেই অর্ডার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই কিছু আদেশ দেওয়া হয়েছে এবং বাকিগুলো যাচাই-বাছাই করে এই মাসের মধ্যেই সম্পন্ন করা হবে।
তিনি আরও জানান, বই ছাপার কাজ বিতরণের আগে কিছু বিষয় পর্যালোচনা করা হবে। এর মধ্যে রয়েছে আগের বছর সরবরাহ করা বইয়ের মান, কাগজের গুণগত অবস্থা, এবং কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান একাধিক অর্ডার পেয়ে একচেটিয়া ব্যবসা করছে কিনা। এসব বিষয় যাচাইয়ের জন্য আজকের বৈঠকে বই কেনার প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে।
অর্থ উপদেষ্টা বলেন, বই ছাপানো নিয়ে অনিয়মের অভিযোগ মাঝে মধ্যেই আসে। অভিযোগ রয়েছে যে কিছু প্রতিষ্ঠান যথাযথভাবে কাজ না করেও একাধিক কার্যাদেশ পেয়ে যায়। এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, "অবশ্যই এবার জানুয়ারিতেই শিক্ষার্থীরা নতুন বই পাবে। গতবার নভেম্বরে আদেশ দেওয়া হয়েছিল, এবার সেপ্টেম্বরেই দেওয়া হয়েছে। আগামী সপ্তাহেই এ বিষয়ে আবার বৈঠক অনুষ্ঠিত হবে।"
কোন কোন প্রতিষ্ঠানকে বই ছাপানোর দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এই মাসের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে। দুই সপ্তাহের মধ্যে যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ করার চেষ্টা চলছে।
‘ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে’—আইনমন্ত্রী
বিগত ১৬ বছরের শাসনামলে ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে চার হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সময়ে ৭০০-এর বেশি মানুষ গুম এবং ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর...
১০ ঘন্টা আগে
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিভিন্ন ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। অহেতুক ইস্যু তৈরি করে দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া লিখিত বক্তব্যে...
১২ ঘন্টা আগে
ভাটারা থানা ৪০ নং ওয়ার্ডে জুলাই যোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল
আজ, ৫ আগস্ট, ভাটারা থানা ৪০ নং ওয়ার্ডের উদ্যোগে জুলাই যোদ্ধাদের আহত ও নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মো. বদরুল আলম সাহেবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।আল্লাহ তাআলা শহীদদের জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আহতদের দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন
১৪ ঘন্টা আগে
দেশে ফিরে আসুন, রাজপথে দেখা হবে: শেখ হাসিনাকে রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, “আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আসেন, দেখা হবে ইনশাআল্লাহ—রাজপথে।”বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা...
১৫ ঘন্টা আগে
