আন্তর্জাতিক

ইসরায়েলের হামলায় তেহরানে বিস্ফোরণ, ঈদের সকালে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক

২ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


শনিবার (২১ মার্চ) ভোরে ইসরায়েলের হামলায় ইরানের রাজধানী তেহরান জুড়ে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

স্থানীয় সময় সকালে তেহরানের পশ্চিমাঞ্চলের আজাদি টাওয়ার ও অলিম্পিক ভিলেজ এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া তেহরানের উত্তর-পশ্চিমে মাজান্দারান প্রদেশের পাহাড়ি এলাকা কেলারদাশতেও যুদ্ধবিমান ও বিস্ফোরণের শব্দ ধরা পড়েছে।

এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা লেবাননের হামলার পর ইরানের রাজধানীর বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।

উল্লেখ্য, শনিবার ইরানে ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার বলেন, ইরানের সঙ্গে কোনো যুদ্ধবিরতিতে তার আগ্রহ নেই।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom