ইসরায়েলি সেনার বিরুদ্ধে ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)–এর একজন সৈনিকের বিরুদ্ধে ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ১২ দিনের যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার স্থানগুলোর ভিডিও এবং ছবি ইরানিদের কাছে পাঠানো ছিল তার কাজ।
দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শিন বেট নিরাপত্তা সংস্থা এবং ইসরায়েলি পুলিশ যৌথভাবে সৈনিককে আটক করেছে। প্রাথমিক তদন্তের পর সামরিক প্রসিকিউটররা তার বিরুদ্ধে বিদেশী এজেন্টের সঙ্গে যোগাযোগ এবং শত্রুর কাছে তথ্য প্রেরণের অভিযোগ দায়ের করেছেন।
আইডিএফ ও শিন বেটের মতে, সৈনিক ইরানিদের সঙ্গে জেনেশুনে যোগাযোগ বজায় রেখেছিলেন এবং তাদের জন্য কাজ করেছিলেন। সামরিক আদালত তাকে ২২ জুলাই পর্যন্ত আটক রাখার নির্দেশ দিয়েছে। তবে রিমান্ড আরও বাড়ানো হতে পারে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গত দুই বছর ধরে ইরান অর্থের বিনিময়ে ইসরায়েলিদের গুপ্তচর হিসেবে নিয়োগের চেষ্টা জোরদার করেছে। শুরুতে ছোট দায়িত্ব দিয়ে ধীরে ধীরে গুরুতর অপরাধে কাজে লাগানো হচ্ছে।
গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করাসহ বিভিন্ন সিদ্ধান্তে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের নেওয়া
৩ ঘন্টা আগে
ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী
ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী।বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।ফেরত আসা তিন নারী হলেন—রিয়া খাতুন (২৫), শিল্পী খাতুন (২৬) ও শিমলা খাতুন (২৬)। তারা সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার বাসিন্দা।বেনাপোল ইমিগ্রেশন
৫ ঘন্টা আগে
চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন
চীনের অর্থনীতিতে ব্যাপক সংস্কার এনে দেশটিকে ‘বিশ্বের কারখানায়’ রূপান্তরের অন্যতম প্রধান রূপকার এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।বুধবার (১২ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাবেক এই প্রভাবশালী প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার স্থানীয় সময় সকাল...
২১ ঘন্টা আগে
মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি
ইরানবিরোধী সামরিক অভিযানে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার দাবি করা হয়েছে।ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ ও তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকা এবং নির্দিষ্ট সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থতার...
১ দিন আগে
