ইসির সিদ্ধান্তের প্রতিবাদে নির্বাচন ভবনের সামনে ছাত্রদলের অবস্থান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশনের (ইসি) একাধিক সিদ্ধান্তের প্রতিবাদ এবং তিন দফা দাবি আদায়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে সড়কে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার পর থেকে সংগঠনটির বিপুলসংখ্যক নেতাকর্মী নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন।
অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরসহ কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্তকে ‘বিতর্কিত ও পক্ষপাতদুষ্ট’ উল্লেখ করে সেগুলোর বিরুদ্ধে স্লোগান দেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
ছাত্রদল নেতারা অভিযোগ করেন, নির্বাচন কমিশন সাম্প্রতিক সময়ে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে, যা সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থার জন্য হুমকি সৃষ্টি করছে। তারা বলেন, কমিশনের দায়িত্বশীলতা ও স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হলে গণতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
ছাত্রদলের উত্থাপিত তিন দফা দাবির মধ্যে প্রথমটি হলো— পোস্টাল ব্যালট সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল। সংগঠনটির দাবি, পোস্টাল ব্যালট বিষয়ে ইসির সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট ও অস্বচ্ছ, যা নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সন্দেহের সৃষ্টি করেছে।
দ্বিতীয় দাবিতে তারা নির্বাচন কমিশনের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান। ছাত্রদলের নেতারা বলেন, বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপে পড়ে ইসি দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত নিচ্ছে, যা কমিশনের পেশাদারিত্ব ও সাংবিধানিক ভূমিকার পরিপন্থী।
তৃতীয় দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত ইসির জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানানো হয়। ছাত্রদলের অভিযোগ, বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাবে জারি করা এই ‘নজিরবিহীন ও বিতর্কিত’ প্রজ্ঞাপন বিশ্ববিদ্যালয় পর্যায়ে গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত হয়ে দাঁড়িয়েছে।
কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবন ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ অব্যাহত রয়েছে।
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...
২ ঘন্টা আগে
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার
মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বিএনপির মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন আলোচনা জোরালো হওয়ার পর সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।গত কয়েক সপ্তাহের রাজনৈতিক তৎপরতা, বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের...
৭ ঘন্টা আগে
কিশোরগঞ্জে বিএনপি নেতার ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীকে ঘিরে ভিডিও ভাইরাল
কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা ভিপি সোহেলের একান্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এক ছাত্রদল নেত্রীকে ঘিরে কথিত অনৈতিক সম্পর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
১০ ঘন্টা আগে
নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, আহত ৩
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতের দোকান বসানো ও চাঁদা আদায়কে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বলাকা সিনেমা হলের সামনে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে.এম চঞ্চল ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলের অন্তত তিন...
১২ ঘন্টা আগে
