আন্তর্জাতিক

ইরানের প্রতিশোধমূলক হামলায় মার্কিন সেনা ও সামরিক স্থাপনায় বড় ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক

২০ দিন আগে


{news.title}

ছবি: সংগৃহীত


ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, দেশটির সশস্ত্র বাহিনীর প্রতিশোধমূলক হামলায় মার্কিন বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি দাবি করেছেন, এসব হামলায় ২০০ জনেরও বেশি মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন।

মুখপাত্র জানান, গত ২৪ ঘণ্টায় মার্কিন ঘাঁটিগুলোতে চালানো ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর অধীনে হামলায় মার্কিন সামরিক অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ সম্পদও উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি তথ্য অনুযায়ী, পঞ্চম নৌবহরের ২১ জন সেনা নিহত হয়েছে, আল-দাফরা বিমান ঘাঁটিতে প্রায় ২০০ জন নিহত বা আহত হয়েছে এবং পারস্য উপসাগরের উত্তরাঞ্চলে একটি মার্কিন তেলবাহী ট্যাঙ্কারও লক্ষ্যবস্তু করা হয়েছে।

খাতাম আল-আম্বিয়া কেন্দ্র ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের একটি শাখা, যা বিভিন্ন সামরিক ইউনিটের সমন্বয়ে অভিযান পরিচালনা করে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি ও ঊর্ধ্বতন সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিকদের হত্যার পর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে। এর জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুকে আঘাত করেছে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom