হরমুজ প্রণালি খুলে দেওয়ার ইঙ্গিত আইআরজিসির, শর্ত ‘হুমকি শেষ হওয়া’
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
আগ্রাসীদের হুমকি শেষ হলে হরমুজ প্রণালি আবারও খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বলে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী জানায়, “আগ্রাসীদের হুমকি শেষ হলে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরুদ্ধারে উদ্যোগ নেওয়া হতে পারে।” তবে বিবৃতির ভাষ্য পুরোপুরি স্পষ্ট নয় বলে বিশ্লেষকদের ধারণা।
শর্তসাপেক্ষে নিরাপদ চলাচলের আশ্বাস
আইআরজিসি আরও জানিয়েছে, ইরানের নির্ধারিত নিয়ম মেনে প্রণালি অতিক্রম করা জাহাজগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। একইসঙ্গে বলা হয়েছে, নতুন ব্যবস্থার আওতায় প্রণালিতে নিরাপদ ও স্থায়ীভাবে জাহাজ চলাচলের সুযোগ তৈরি করা হবে-যদি বর্তমান হুমকির পরিস্থিতি শেষ হয়।
ট্রাম্পের ঘোষণার পর নতুন বার্তা
এর কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি উদ্যোগ সাময়িকভাবে স্থগিত করছে। এর পরপরই আইআরজিসির পক্ষ থেকে এই নতুন অবস্থান জানানো হয়।
ইসরায়েলের সংশয়, সংঘাত বাড়ার আশঙ্কা
অন্যদিকে, একটি ইসরায়েলি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানের মতো কোনো চুক্তির খুব কাছাকাছি পৌঁছানোর তথ্য তাদের কাছে নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র আরও জানায়, ইসরায়েল পরিস্থিতি আরও জোরদারের প্রস্তুতি নিচ্ছে-যা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা অব্যাহত থাকার ইঙ্গিত দিচ্ছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে এই বার্তাগুলো আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ পরিস্থিতির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন-এমন গুঞ্জনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ইমরান খানের মৃত্যুর দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য ও স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি। বরং পাকিস্তানের সেনাবাহিনী এ খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।রাওয়ালপিন্ডির...
২ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা
যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতে ছদ্মবেশে ঢুকে পড়ছে উত্তর কোরিয়ার একটি বিশাল নেটওয়ার্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), চুরি করা পরিচয়পত্র এবং মার্কিন সহযোগীদের ব্যবহার করে এসব কর্মী বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি নিচ্ছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ইতোমধ্যে এমন হাজার হাজার উত্তর কোরীয় কর্মীর সন্ধান পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ...
২ ঘন্টা আগে
গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করাসহ বিভিন্ন সিদ্ধান্তে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের নেওয়া
৮ ঘন্টা আগে
ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী
ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী।বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।ফেরত আসা তিন নারী হলেন—রিয়া খাতুন (২৫), শিল্পী খাতুন (২৬) ও শিমলা খাতুন (২৬)। তারা সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার বাসিন্দা।বেনাপোল ইমিগ্রেশন
১০ ঘন্টা আগে
