খেলাধুলা

হেড–স্মিথের সেঞ্চুরিতে এসসিজিতে দাপুটে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক

২ মাস আগে


{news.title}

ছবি: সংগৃহীত


সকালের সেশনে ট্রাভিস হেডের সেঞ্চুরি, আর শেষ সেশনে এসে সেঞ্চুরি তুলে নেন স্টিভেন স্মিথ।  শুধু তা-ই নয়, ইংল্যান্ডের কিংবদন্তি জ্যাক হবসকে পেছনে ফেলে অ্যাশেজে সর্বোচ্চ রানের তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন স্মিথ। সব মিলিয়ে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) টেস্টের তৃতীয় দিনটি পুরোপুরি অস্ট্রেলিয়ার দখলে ছিল

৩৪.১ ওভারে ২ উইকেটে ১৬৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করা অস্ট্রেলিয়া আজ ৮৯.৫ ওভারে আরও ৩৫২ রান যোগ করে। ইংল্যান্ডের বোলাররা দিনের খেলায় ৫ উইকেট পেলেও তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ৫১৮ রান। প্রথম ইনিংসে ১৩৪ রানের লিড নিয়েছে প্যাট কামিন্সের দল। ক্রিজে অপরাজিত আছেন স্টিভেন স্মিথ (১২৯*) ও বো ওয়েবস্টার (৪২*)।

সকালের সেশনে হেড একাই টেনে নেন অস্ট্রেলিয়ার ইনিংস। প্রথম সেশনে দলের ১১৫ রানের মধ্যে তাঁর অবদান ছিল ৭১। ১০৫ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর মাত্র ৪৭ বলে দেড়শ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। ১৫২ বলে ১৫০ করে অ্যাশেজের ইতিহাসে যৌথভাবে চতুর্থ দ্রুততম ১৫০ রানের ইনিংস খেলেন হেড। এই পথে তিনি ছাড়িয়ে যান স্যার ডন ব্র্যাডম্যানকে, যিনি ১৯৩০ সালের অ্যাশেজে ১৬৬ বলে দেড়শ করেছিলেন।

শেষ পর্যন্ত জ্যাকব বেথেলের বলে দ্বিতীয় সেশনে আউট হন হেড। ১টি ছক্কা ও ২৪টি চারে ১৬৬ বলে ১৬৩ রানের দারুণ ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার। চলতি শতাব্দীতে এক অ্যাশেজ সিরিজে ৬০০ রানের মাইলফলক স্পর্শ করা দ্বিতীয় অস্ট্রেলিয়ান হলেন তিনি, স্টিভেন স্মিথের পর।

হেডের বিদায়ের পর স্মিথের সঙ্গে ৫৪ রানের জুটি গড়ে ফেরেন উসমান খাজা। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা খাজা ১৭ রানে এলবিডব্লু হন। এরপর অ্যালেক্স ক্যারিও (১৬) বেশিক্ষণ টিকতে পারেননি। চা বিরতিতে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩৭৭ রান।

শেষ সেশনে ক্যামেরন গ্রিনের সঙ্গে জুটি বেঁধে স্মিথ এগিয়ে যান আরও বড় কীর্তির দিকে। অ্যাশেজে জ্যাক হবসকে ছাড়িয়ে যেতে তাঁর প্রয়োজন ছিল ৮৪ রান। বেথেলের বলে এক রান নিয়ে তিনি পেছনে ফেলেন ইংলিশ কিংবদন্তিকে। এরপর একই বোলারের বলেই তিন রান নিয়ে টেস্ট ক্যারিয়ারের ৩৭তম সেঞ্চুরি পূর্ণ করেন স্মিথ।

গ্রিন ৩৭ রানে আউট হলেও অষ্টম উইকেটে বো ওয়েবস্টারের সঙ্গে অপরাজিত ৮১ রানের জুটিতে দিন শেষ করেন স্মিথ। তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার দাপট স্পষ্ট, ম্যাচের নিয়ন্ত্রণও তাদের হাতেই।

সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৮৪
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৫১৮/৭
(হেড ১৬৩, স্মিথ ১২৯*, ওয়েবস্টার ৪২*; কার্স ৩/১০৮)

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom