রাজনীতি

হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভূমিকা রেখেছে জাতীয় পার্টি মন্তব্য হারুনের

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভূমিকা রেখেছে জাতীয় পার্টি  মন্তব্য হারুনের

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, জাতীয় পার্টি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। তিনি রাজবাড়ীতে একটি মাজার থেকে মৃত ব্যক্তির মরদেহ তুলে প্রকাশ্যে পুড়িয়ে ফেলা ব্যক্তিদের বিচার দাবি করেছেন এবং অবিলম্বে তাদের গ্রেফতারের আহ্বান জানিয়েছেন।

গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। সমাবেশটি সদর উপজেলার বারোঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে অনুষ্ঠিত হয়।

হারুনুর রশিদ বলেন, দেশে বর্তমানে যে অস্থিরতা চলছে, তারই ধারাবাহিকতায় রাজবাড়ীর ঘটনাটি ঘটেছে। যারা এ ধরনের জঘন্য কাজ করেছে, তারা কোনোভাবেই ইসলাম ধর্মের অনুসারী হতে পারে না। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

জাতীয় পার্টি প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় পার্টি যে হাসিনার সহযোগী ছিল, তাতে কোনো সন্দেহ নেই। তবে জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

বিএনপির এই নেতা আরও বলেন, ‘বাপ গণহত্যা চালিয়েছে, বেটি গণতন্ত্রকে হত্যা করেছে।’ তিনি দাবি করেন, গত ১৬ বছর ক্ষমতায় থেকে শেখ হাসিনার সরকার সাংবিধানিক প্রতিষ্ঠান ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। এর ফলস্বরূপ তাদের উভয়কেই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল। তিনি মব সন্ত্রাস বন্ধ না হলে অন্তর্বর্তী সরকারকে বিদায় নিয়ে পুনরায় সরকার গঠনেরও দাবি জানান।

হারুনুর রশিদ বলেন, "বাংলাদেশের মানুষ একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।" তবে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতিকে ‘কালো মেঘে ঢাকা’ বলে বর্ণনা করেন। তিনি এনসিপি নামের একটি নতুন দলের সমালোচনা করে বলেন, "দলটির কোনো নিবন্ধন নেই এবং এটি সরকারের আশীর্বাদপুষ্ট।" তিনি আরও বলেন, সরকার সেনাবাহিনী ও পুলিশসহ সব ধরনের নিরাপত্তা সহায়তা দিয়ে দলটিকে সমর্থন দিচ্ছে।

এ সময় সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল বারেক, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল, সাংগঠনিক সম্পাদক সামিরুল ইসলাম পলাশ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান এবং সহ-সভাপতি মিম ফজলে আজিম প্রমুখ উপস্থিত ছিলেন।


গণভোটের রায় কার্যকর হলে অলি আহমদই রাষ্ট্রপতি হতেন: জামায়াত
গণভোটের রায় কার্যকর হলে অলি আহমদই রাষ্ট্রপতি হতেন: জামায়াত

গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।বৃহস্পতিবার (১২ আগস্ট) অলি আহমদের পক্ষে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি

৯ ঘন্টা আগে


ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির
ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির

দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এলডিপির প্রেসিডেন্টের নাম কখনো “অলি আহমদ”, আবার কখনো “কর্নেল অলি আহমদ” হিসেবে প্রকাশ করা হচ্ছে। এ প্রেক্ষাপটে সংবাদমাধ্যমগুলোকে তাঁর পূর্ণ ও যথাযথ পরিচয় ব্যবহারের আহ্বান জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এলডিপির ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক আবেদনে সংবাদমাধ্যমের প্রতি এ অনুরোধ জানানো হয়।আবেদনে বলা হয়েছে,

১৪ ঘন্টা আগে


নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন
নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন

বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় ফের গতি এসেছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির প্রধান দায়িত্ব হবে পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা।...

১৭ ঘন্টা আগে


ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা

রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom