জাতীয়

‘হারমনিয়াম নিয়ে শোক, আড়ালে হাদিকে ভিলেন বানানোর চেষ্টা’—ডা. মাহমুদা মিতু

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


‘হারমনিয়াম নিয়ে শোক, আড়ালে হাদিকে ভিলেন বানানোর চেষ্টা’—ডা. মাহমুদা মিতু

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যু এবং রাজধানীতে দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানট ভবনে হামলার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান নানা আলোচনা-সমালোচনার তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি বলেন,

“হাদির জীবনের চেয়ে হারমনিয়াম নিয়ে কাঁদার সুযোগ যারা খুঁজছিল, সেই সুযোগ আমরা নিজেরাই তৈরি করে দিয়েছি।”

তিনি অভিযোগ করেন, যারা আজ হারমনিয়াম নিয়ে আবেগ প্রকাশ করছেন, তাদের অনেকেই হাদির জীবদ্দশায় কিংবা তার মৃত্যুর পর একটি পোস্ট বা শেয়ারও দেননি। ডা. মাহমুদা মিতু লেখেন,

“আজ তারা হারমনিয়াম নিয়ে কাঁদছে, আর পর্দার আড়ালে হাদিকে ভিলেন বানানোর পায়তারা করছে।”

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের মুক্তিকামী জনতার একটি বড় অংশের মধ্যেও এখনো হাদির মতো বোধ ও চিন্তার বিকাশ হয়নি। তার ভাষ্য অনুযায়ী, প্রতিটি লড়াইয়ের শহীদদের দিকে তাকালে দেখা যায়—বেশিরভাগই মাদ্রাসার ছাত্র, আলেম-ওলামা কিংবা সাধারণ ঘরের সন্তান। একটি এলিট বুদ্ধিজীবী গোষ্ঠী দীর্ঘদিন ধরে তাদের ‘সাধারণ’ করে রাখার চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন তিনি।

ডা. মাহমুদা মিতু বলেন, হাদি এই চিত্র বদলাতে চেয়েছিলেন। তিনি কাউকে কেবল রক্ত দেওয়ার যন্ত্র বানাতে চাননি; বরং স্কিল, পার্সোনাল ডেভেলপমেন্ট, ভাষা, সাহিত্য, চিন্তা ও বুদ্ধির শক্তি দিয়ে একটি বৃহৎ শক্তির বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হওয়ার স্বপ্ন দেখতেন। এমনকি শত্রুর সঙ্গেও ইনসাফ করার চিন্তা তার আদর্শের অংশ ছিল বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, একটি নির্দিষ্ট বুদ্ধিবৃত্তিক গোষ্ঠী হাদির লড়াই ও আদর্শ বুঝতে পেরেছিল এবং আশঙ্কা করেছিল—হাদি সফল হলে বা তার আদর্শে একটি সংগঠিত গোষ্ঠী তৈরি হলে তাদের সঙ্গে আর পেরে ওঠা যাবে না। সে কারণেই হাদিকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসের শেষাংশে ডা. মাহমুদা মিতু বলেন,

“আমাদের এখন একটাই লক্ষ্য হওয়া উচিত—প্রথমে বিচার, পরে হাজার হাজার হাদি তৈরি করা।”

তিনি হাদির আদর্শ সমাজে বাঁচিয়ে রাখতে এবং বুদ্ধিবৃত্তিক ইনসাফের লড়াই চালানোর মতো সৈনিক তৈরির আহ্বান জানান।

এছাড়া তিনি সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়ে লেখেন,

“মাথা ঠান্ডা করে জায়নামাজে বসে আল্লাহর কাছে পথনির্দেশ ও সাহায্য চাইতে হবে।”


‘ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে’—আইনমন্ত্রী
‘ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে’—আইনমন্ত্রী

বিগত ১৬ বছরের শাসনামলে ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে চার হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সময়ে ৭০০-এর বেশি মানুষ গুম এবং ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর...

১০ ঘন্টা আগে


ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিভিন্ন ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। অহেতুক ইস্যু তৈরি করে দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া লিখিত বক্তব্যে...

১২ ঘন্টা আগে


ভাটারা থানা ৪০ নং ওয়ার্ডে জুলাই যোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল
ভাটারা থানা ৪০ নং ওয়ার্ডে জুলাই যোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল

আজ, ৫ আগস্ট, ভাটারা থানা ৪০ নং ওয়ার্ডের উদ্যোগে জুলাই যোদ্ধাদের আহত ও নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মো. বদরুল আলম সাহেবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।আল্লাহ তাআলা শহীদদের জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আহতদের দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন

১৪ ঘন্টা আগে


দেশে ফিরে আসুন, রাজপথে দেখা হবে: শেখ হাসিনাকে রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
দেশে ফিরে আসুন, রাজপথে দেখা হবে: শেখ হাসিনাকে রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, “আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আসেন, দেখা হবে ইনশাআল্লাহ—রাজপথে।”বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা...

১৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom