বিনোদন

গায়ক জুবিনের শেষ ১৮ মিনিটের ভিডিও ভাইরাল: স্কুবা ডাইভিং-এ মৃত্যুরহস্য!

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


গায়ক জুবিনের শেষ ১৮ মিনিটের ভিডিও ভাইরাল: স্কুবা ডাইভিং-এ মৃত্যুরহস্য!

জনপ্রিয় ভারতীয় কণ্ঠশিল্পী জুবিন গর্গ, যিনি ৫২ বছর বয়সে স্কুবা ডাইভিং করতে গিয়ে গুরুতর আহত হয়ে মারা গেছেন, তার মৃত্যুতে শোকাহত গোটা ভারত। তার মরদেহ সিঙ্গাপুর থেকে আসামে আনা হয়েছে এবং তার শেষযাত্রায় মানুষের ঢল নেমেছিল।

আসামের গুয়াহাটি লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দরে জুবিনের কফিন পৌঁছালে তার স্ত্রী গরিমা গর্গ ও আসাম সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে কাহিলিপাড়া পর্যন্ত ২৫ কিলোমিটার দীর্ঘ রাস্তায় হাজার হাজার মানুষ ফুল ছিটিয়ে ও হাতজোড় করে প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান। অ্যাম্বুলেন্সটি পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে এই পথ অতিক্রম করে তার বাড়িতে পৌঁছায়।

জুবিনের আকস্মিক মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হলেও, সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যা তার মৃত্যুর মাত্র ১৮ মিনিট আগে রেকর্ড করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও ভিডিওটির সত্যতা এখনো যাচাই করা হয়নি। ভিডিওতে দেখা যাচ্ছে, গায়ক একটি প্রমোদতরীর ভেতরে রয়েছেন এবং তার সঙ্গে আরও প্রায় সাতজন লোক আছেন। স্কুবা ডাইভিং শুরু করার আগে জুবিনের নিজের গাওয়া গানই সেখানে বাজছিল। ভিডিওটি দেখে মনে হচ্ছে, মৃত্যুর কয়েক মিনিট আগেও তিনি বেশ আনন্দেই ছিলেন।

জুবিনের মৃত্যু তদন্তে আসাম সরকারের পক্ষ থেকে একাধিক এফআইআর দায়ের করা হয়েছিল, এমনকি তার ম্যানেজারের বিরুদ্ধেও অভিযোগ ওঠে। তবে, জুবিনের স্ত্রী নিজেই সেই অভিযোগ প্রত্যাহার করার অনুরোধ জানিয়েছেন। এদিকে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন যে সিঙ্গাপুর হাইকমিশন থেকে পাঠানো ডেথ সার্টিফিকেটে জুবিনের মৃত্যুর কারণ হিসেবে 'পানিতে ডুবে মৃত্যু' উল্লেখ করা হয়েছে।


পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী
পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী

ঢালিউডের তারকাদের পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে। সেই ধারাবাহিকতায় এবার অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।জন্মদিন উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাবনাকে উদ্দেশ করে ভালোবাসা ও শুভকামনায় ভরা একটি পোস্ট দেন পূর্ণিমা। সেখানে তিনি ভাবনাকে নিজের...

১২ ঘন্টা আগে


শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা
শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা

জন্মদিন উপলক্ষে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি অংশ নেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এ সময় দুই তারকার আন্তরিক কথোপকথনের একপর্যায়ে ববিতাকে আবারও বড় পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন শাকিব। জবাবে উপযুক্ত গল্প ও শক্তিশালী...

১৮ ঘন্টা আগে


বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েও ঘুরে দাঁড়ানো ইয়ামি গৌতম, জানালেন সংগ্রামের গল্প
বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েও ঘুরে দাঁড়ানো ইয়ামি গৌতম, জানালেন সংগ্রামের গল্প

বলিউডে অভিষেক ছবিই ছিল সুপারহিট। তবু কাঙ্ক্ষিত সুযোগের অভাবে দীর্ঘদিন ক্যারিয়ারে সংগ্রাম করতে হয়েছে জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতমকে। একসময় অভিনয় ছেড়ে নিজের রাজ্য হিমাচল প্রদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। তবে ভাগ্যের মোড় ঘুরে যায় পরপর দুটি সফল সিনেমার মাধ্যমে।সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের কঠিন সময়ের স্মৃতিচারণ করে ইয়ামি জানান, অভিনয়...

১ দিন আগে


শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অস্বস্তি হয়নি: সাবিলা নূর
শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অস্বস্তি হয়নি: সাবিলা নূর

অভিনেত্রী সাবিলা নূর ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দাতেও নিজের অবস্থান তৈরি করছেন। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই সহশিল্পী হিসেবে পান ঢালিউড সুপারস্টার শাকিব খানকে।সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং পর্দার রোমান্টিক দৃশ্যে অভিনয় নিয়ে খোলামেলা কথা বলেন সাবিলা...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom