গাজায় ড্রোন আক্রমণে নিহত ৭০ বছর বয়সী নারী
আন্তর্জাতিক ডেস্ক
গাজা উপত্যকায় ইসরায়েলের পৃথক হামলায় এক বয়স্ক নারী ও তাঁর ছেলেসহ কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। গতকাল শনিবার বেইত লাহিয়া, জাবালিয়া ও জেইতুন এলাকায় এসব হামলার ঘটনা ঘটে—এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, গাজা নগরীতে ওই নারী ও তাঁর ছেলেকে একটি ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন তাড়া করে হামলার শিকার বানায়। ড্রোনটি মাথার ওপর খুব কাছে ওড়ায়—ফলে কেউ তাঁদের কাছে পৌঁছাতে পারেননি। পরে রক্তক্ষরণে মারা যান তাঁরা।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তাদের আলাদা এক অভিযানে ‘ইয়েলো লাইন’ অতিক্রমকারী তিনজনকে হত্যা করা হয়েছে। যুদ্ধবিরতির পর এই অচিহ্নিত সীমারেখা থেকে সেনারা প্রত্যাহার করলেও এলাকাটি স্পষ্টভাবে চিহ্নিত নয়, ফলে অনেকে অজ্ঞাতসারে সীমা অতিক্রম করে ফেলে বলে জানিয়েছেন স্থানীয়রা।
অবকাঠামো ধ্বংস, নতুন করে বাস্তুচ্যুতি
গতকাল ইসরায়েল গাজা সিটির পূর্বাংশের শুজাইয়ায় আবাসিক ভবন ও জনপরিষেবা অবকাঠামো ধ্বংস করেছে। ট্যাংক, ড্রোন ও স্থলবাহিনী নিয়ে চালানো হামলায় বহু ফিলিস্তিনি এলাকা ছেড়ে পালাতে বাধ্য হন।
এ ছাড়া সালাহ আল-দিন সড়কের কাছে ‘ইয়েলো লাইন’ থেকে আরও ৩০০–৫০০ মিটার ভেতরে ট্যাংক ও সাঁজোয়া যান মোতায়েন করেছে ইসরায়েল। গাজা শহরের পূর্ব অংশ বিচ্ছিন্ন করতে বালুর বাঁধ তৈরি শুরু হয়েছে বলেও জানিয়েছে সূত্র।
যুদ্ধবিরতি ঝুঁকির মুখে
দোহা ফোরামে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি সতর্ক করে বলেছেন, বর্তমান যুদ্ধবিরতি ‘সংকটপূর্ণ মুহূর্তে’ রয়েছে। স্থায়ী যুদ্ধবিরতির পথ খুঁজতে নতুন প্রচেষ্টা না থাকলে এটি ভেঙে পড়ার আশঙ্কা আছে।
মানবিক পরিস্থিতি আরও অবনতির দিকে
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ৩৬৭ ফিলিস্তিনি নিহত এবং ৯৫৩ জন আহত হয়েছেন। ইউনিসেফ বলছে, নিহতদের মধ্যে ৭০ জন শিশু।
শীতের কারণে মানবিক পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। মানবাধিকার সংস্থা বেতসেলেম জানিয়েছে, সাম্প্রতিক ঝড়ে ১৩ হাজারের বেশি তাঁবু ধ্বংস হয়েছে। ইসরায়েল ত্রাণ সরবরাহে বাধা দেওয়ায় প্রয়োজনীয় শীতবস্ত্র ও জরুরি সামগ্রী পৌঁছাতে পারছে না। অনেক শিশু পুরোনো পোশাকে ও খালি পায়ে ঠান্ডায় ঘুরছে।
জাতিসংঘের ওসিএইচএ বলছে, গাজার প্রতি চারটি পরিবারের একটিতে দিনে মাত্র এক বেলা খাবার জুটছে। গত মাসে ১০ শতাংশ পরিবার পুরো একটি দিন না খেয়েই কাটিয়েছে। অর্থসংকটের কারণে মানবিক ত্রাণ কার্যক্রমও ব্যাহত হচ্ছে; প্রয়োজনীয় তহবিলের মাত্র ৪০ শতাংশ এখনো পাওয়া গেছে।
ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন-এমন গুঞ্জনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ইমরান খানের মৃত্যুর দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য ও স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি। বরং পাকিস্তানের সেনাবাহিনী এ খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।রাওয়ালপিন্ডির...
২২ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা
যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতে ছদ্মবেশে ঢুকে পড়ছে উত্তর কোরিয়ার একটি বিশাল নেটওয়ার্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), চুরি করা পরিচয়পত্র এবং মার্কিন সহযোগীদের ব্যবহার করে এসব কর্মী বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি নিচ্ছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ইতোমধ্যে এমন হাজার হাজার উত্তর কোরীয় কর্মীর সন্ধান পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ...
৫৭ মিনিট আগে
গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করাসহ বিভিন্ন সিদ্ধান্তে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের নেওয়া
৬ ঘন্টা আগে
ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী
ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী।বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।ফেরত আসা তিন নারী হলেন—রিয়া খাতুন (২৫), শিল্পী খাতুন (২৬) ও শিমলা খাতুন (২৬)। তারা সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার বাসিন্দা।বেনাপোল ইমিগ্রেশন
৯ ঘন্টা আগে
