বিনোদন

‘দ্য হাউসমেইড’-এ অন্তরঙ্গ দৃশ্য ফাঁস, আলোচনায় সিডনি সুইনি

বিনোদন ডেস্ক

৭ মাস আগে


‘দ্য হাউসমেইড’-এ অন্তরঙ্গ দৃশ্য ফাঁস, আলোচনায় সিডনি সুইনি

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী সিডনি সুইনি আবারও আলোচনার কেন্দ্রে। তার নতুন মনস্তাত্ত্বিক থ্রিলার ‘দ্য হাউসমেইড’ মুক্তির পর ছবিতে তার একটি অন্তরঙ্গ দৃশ্য অনলাইনে ফাঁস হয়ে ভাইরাল হয়েছে।

১৯ ডিসেম্বর মুক্তি পাওয়া ছবিতে সিডনি সুইনি অভিনয় করেছেন গৃহকর্মী মিলি ক্যালোওয়ে চরিত্রে। তার চরিত্র লং আইল্যান্ডের ধনী উইনচেস্টার পরিবারের বাড়িতে আবাসিক গৃহকর্মীর কাজ নেন এবং অল্প সময়ের মধ্যেই পরিবারের গোপন রহস্যের সঙ্গে পরিচিত হন। মূল গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে মিলি ও নিয়োগকর্তা নিনা উইনচেস্টার (অভিনয়ে আমান্ডা স্রেফ্রিড) এর টানাপোড়েনের সম্পর্ক। দুই নারীর মধ্যে ক্ষমতার ভারসাম্য বদলাতে থাকায় ভুক্তভোগী ও নিয়ন্ত্রণকারী—এই দুইয়ের সীমারেখা ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়।

ছবিটি প্রেক্ষাগৃহে চলার সময়ই সিডনি সুইনির একটি অন্তরঙ্গ দৃশ্য অনলাইনে ছড়িয়ে পড়ে। ভিডিওটি এক্স (সাবেক টুইটার) ও রেডিটসহ বিভিন্ন প্ল্যাটফর্মে দ্রুত ভাইরাল হয়ে যায়।

এর আগে মার্কিন গণমাধ্যম ডেডলাইনকে দেওয়া সাক্ষাৎকারে সুইনি জানিয়েছিলেন, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় বন্ধ করবেন না। তিনি বলেছেন, “আমি একজন অভিনয়শিল্পী, যাকে নানা ধরনের চরিত্রে অভিনয় করতে হয়। নগ্ন দৃশ্যে অভিনয় বন্ধ করা আমার পরিকল্পনায় নেই।”

তিনি আরও জানান, চরিত্রে অভিনয় করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেন এবং চাইেন, মানুষ তার কাজ নিয়েই কথা বলুক, শরীর নিয়েই নয়। ২০২৩ সালে অনলাইন স্ক্রিনশট ফাঁসের ঘটনায় তার পরিবারও বিরক্তি প্রকাশ করেছিল।

ছবিতে সংগীতে ব্যবহৃত হয়েছে টেলর সুইফটের ‘আই ডিড সামথিং ব্যাড’, যা সিনেমার টানটান আবহকে আরও তীব্র করেছে। দর্শক ও সমালোচকরা বিশেষভাবে প্রশংসা করেছেন সিডনি সুইনি ও আমান্ডা স্রেফ্রিডের রসায়ন। যদিও কিছু সমালোচক শেষ ৩০ মিনিটের গল্পকে কিছুটা মেলোড্রামা মনে করেছেন, তবু ছবিটি স্টাইলিশ ও মনস্তাত্ত্বিক থ্রিলার হিসেবে প্রশংসিত হচ্ছে।

২৮ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রী চলতি বছরে অভিনয় করেছেন মনস্তাত্ত্বিক থ্রিলার ‘দ্য হাউসমেইড’ এবং বক্সিং তারকার বায়োপিক ‘ক্রিস্টি’-তে। সুইনি বলেন, “বাণিজ্যিক সিনেমার মাধ্যমে যদি কঠিন বিষয় নিয়ে কথা বলা যায়, তা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের কাজ সমাজে প্রভাব ফেলতে পারে।”


পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী
পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী

ঢালিউডের তারকাদের পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে। সেই ধারাবাহিকতায় এবার অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।জন্মদিন উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাবনাকে উদ্দেশ করে ভালোবাসা ও শুভকামনায় ভরা একটি পোস্ট দেন পূর্ণিমা। সেখানে তিনি ভাবনাকে নিজের...

১৪ ঘন্টা আগে


শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা
শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা

জন্মদিন উপলক্ষে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি অংশ নেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এ সময় দুই তারকার আন্তরিক কথোপকথনের একপর্যায়ে ববিতাকে আবারও বড় পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন শাকিব। জবাবে উপযুক্ত গল্প ও শক্তিশালী...

২০ ঘন্টা আগে


বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েও ঘুরে দাঁড়ানো ইয়ামি গৌতম, জানালেন সংগ্রামের গল্প
বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েও ঘুরে দাঁড়ানো ইয়ামি গৌতম, জানালেন সংগ্রামের গল্প

বলিউডে অভিষেক ছবিই ছিল সুপারহিট। তবু কাঙ্ক্ষিত সুযোগের অভাবে দীর্ঘদিন ক্যারিয়ারে সংগ্রাম করতে হয়েছে জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতমকে। একসময় অভিনয় ছেড়ে নিজের রাজ্য হিমাচল প্রদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। তবে ভাগ্যের মোড় ঘুরে যায় পরপর দুটি সফল সিনেমার মাধ্যমে।সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের কঠিন সময়ের স্মৃতিচারণ করে ইয়ামি জানান, অভিনয়...

১ দিন আগে


শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অস্বস্তি হয়নি: সাবিলা নূর
শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অস্বস্তি হয়নি: সাবিলা নূর

অভিনেত্রী সাবিলা নূর ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দাতেও নিজের অবস্থান তৈরি করছেন। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই সহশিল্পী হিসেবে পান ঢালিউড সুপারস্টার শাকিব খানকে।সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং পর্দার রোমান্টিক দৃশ্যে অভিনয় নিয়ে খোলামেলা কথা বলেন সাবিলা...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom