শিক্ষা

দুই সপ্তাহের জন্য ঢাবির সকল একাডেমিক কার্যক্রম বন্ধ

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


{news.title}

ভূমিকম্প ও পরবর্তী ঝাঁকুনিতে শিক্ষার্থীদের শারীরিক–মানসিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো সম্পূর্ণ পরীক্ষা–নিরীক্ষা ও সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ কারণে আগামী দুই সপ্তাহের জন্য সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি রোববার (২৩ নভেম্বর) বিকাল ৫টার মধ্যে সকল আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত

দিনের শুরুতে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সভায় সিন্ডিকেট সদস্যদের পাশাপাশি চিকিৎসা অনুষদের ডিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের কর্মকর্তারা ও প্রধান প্রকৌশলী উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক ভূমিকম্প ও আফটারশকের কারণে শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ এবং বিভিন্ন হল ভবনের সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় বুয়েট, পরিকল্পনা দপ্তর ও প্রকৌশল বিভাগের বিশেষজ্ঞদের মতামত পর্যালোচনা করা হয়। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী— হলগুলোর প্রতি কক্ষ পরীক্ষা করে সামগ্রিক ঝুঁকি নিরূপণ ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া আবাসিকদের নিরাপদ রাখা সম্ভব নয়।

সভা থেকে সিদ্ধান্ত হয়—

  • ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে
  • সব আবাসিক হল দুই সপ্তাহের জন্য খালি থাকবে
  • আগামীকাল রোববার বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার ব্যবস্থা নিতে হবে
  • তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ স্বাভাবিকভাবে খোলা থাকবে

ডাকসুর ভিপির বক্তব্য

এর আগে ডাকসুর ভিপি সাদিক কায়েম এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেন যে, শিক্ষার্থীদের উদ্বেগ নিয়ে তিনি ভিসি, প্রোভিসি ও ট্রেজারারকে অবহিত করেছিলেন। শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি বিবেচনায় নিয়েই বিশ্ববিদ্যালয় জরুরি এসএমটি ও সিন্ডিকেট সভা ডেকে এই সিদ্ধান্ত নেয়।

তিনি আরও বলেন, “দুই দিনের ভূমিকম্পের পর হলগুলোর ঝুঁকিপূর্ণ ভবন বিবেচনায় এই সিদ্ধান্ত জরুরি ছিল। শিক্ষার্থীদের নিরাপত্তা এবং মানসিক স্বাস্থ্যের কথা ভেবে প্রশাসন সঠিক পদক্ষেপ নিয়েছে।”

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom