জাতীয়

দৌলতদিয়ায় পদ্মার বাস ডুবেতে মৃতের সংখ্যা বেড়ে ২৬, নিখোঁজদের খোঁজে তল্লাশি

অনলাইন ডেস্ক

১ দিন আগে


{news.title}

ছবি: সংগৃহীত


রাজবাড়ীরদৌলতদিয়া ফেরি ঘাট-এর ৩ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী, ৮ জন শিশু ও ৪ জন পুরুষ রয়েছেন। উদ্ধার হওয়া মরদেহগুলোর সবই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মোঃ হাফিজুর রহমান।

প্রশাসন জানায়, নিখোঁজদের উদ্ধারে পদ্মা নদীতে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।

জেলা প্রশাসনের তথ্যমতে, নিহতদের মধ্যে বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশু রয়েছে। এদের অধিকাংশই রাজবাড়ী, কুষ্টিয়া, ঝিনাইদহ, গোপালগঞ্জ ও দিনাজপুর জেলার বাসিন্দা।

দুর্ঘটনাটি ঘটে বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে। কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ধারণা করা হচ্ছে, ঘাটের ৩ নম্বর পন্টুনে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনহারাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ঘাট এলাকা ও হাসপাতাল প্রাঙ্গণ। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সহায়তার বিষয়েও আলোচনা চলছে বলে জানা গেছে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom