ইরানের যুদ্ধ বন্ধে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান ডা. শফিকুর রহমানের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
চলমান আন্তর্জাতিক সংঘাতের প্রেক্ষাপটে অবিলম্বে যুদ্ধ বন্ধ করে শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান।
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান।
পোস্টে তিনি বলেন, ইরানকে ঘিরে সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার ফলে মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা ইতোমধ্যেই ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির কারণ হয়েছে। এই সংঘাত শুধু সংশ্লিষ্ট অঞ্চল নয়, বরং পুরো বিশ্বকে আতঙ্কের মধ্যে ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও উল্লেখ করেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়ছে।
জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, এরই মধ্যে দেশের জনজীবনে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। দীর্ঘ ঈদ ও রোজার ছুটির পর ২৯ মার্চ থেকে অফিস-আদালত ও শিল্পকারখানা পূর্ণমাত্রায় চালু হলে সংকট আরও প্রকট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তার ভাষ্য, জ্বালানি সংগ্রহে মানুষের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যা জনভোগান্তিকে আরও বাড়িয়ে তুলছে। এ সংকট শুধু পরিবহন বা বিদ্যুৎ খাতেই সীমাবদ্ধ থাকবে না; শিল্প, কৃষি ও সামগ্রিক উৎপাদন ব্যবস্থার ওপরও এর নেতিবাচক প্রভাব পড়বে। এমনকি বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হলে ইন্টারনেট সেবাও ঝুঁকির মুখে পড়তে পারে বলে তিনি সতর্ক করেন।
সব পক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথ খুঁজে বের করা জরুরি।”
পোস্টের শেষাংশে তিনি বিশ্বব্যাপী মানবিক দৃষ্টিকোণ তুলে ধরে বলেন, চলমান যুদ্ধ কোটি কোটি মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই বিশ্ববাসীর কষ্ট লাঘবে দ্রুত সংঘাত নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
বিনিয়োগ আকর্ষণে রোড শোতে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণে আয়োজিত একটি রোড শো অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অলাভজনক ও বন্ধ শিল্পকারখানায় বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্য,...
৫ ঘন্টা আগে
হিন্দুদের জন্য আলাদা প্রদেশে গঠনের হুঁশিয়ারি চৈতালী চক্রবর্তীর
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট চৈতালী চক্রবর্তী হিন্দু সম্প্রদায়ের জন্য আলাদা প্রদেশ গঠনের সম্ভাবনার কথা উল্লেখ করে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে।শুক্রবার গণমাধ্যমে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, “এই বাংলাদেশ আমার, আদি বাংলাদেশও আমার।” তিনি অভিযোগ করে বলেন, পরিস্থিতি “বাড়াবাড়ি” হলে বিশ্বের বিভিন্ন...
১৪ ঘন্টা আগে
বেনজীর আহমেদকে ফেরাতে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতে আটক সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ-কে দেশে ফেরাতে আনুষ্ঠানিক প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) আবেদন পাঠানো হয়েছে।শনিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদান রাখা পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, মামলার নথিপত্রসহ প্রয়োজনীয় সব দলিল সংযুক্ত করে সংযুক্ত আরব আমিরাতের...
১৪ ঘন্টা আগে
মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ
ববি হাজ্জাজ রাজধানীর মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা তুলে ধরে জানিয়েছেন, নিরাপত্তা জোরদারের জন্য নিজ উদ্যোগে স্থাপন করা সিসি ক্যামেরাও ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে।শুক্রবার (১৯ জুন) বিকেলে মোহাম্মদপুরের রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত এক উন্মুক্ত টাউন হল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি...
১৫ ঘন্টা আগে
