জাতীয়

ঢাকায় বজ্রসহ শিলাবৃষ্টি, গরমের পর স্বস্তি

অনলাইন ডেস্ক

৪ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


টানা কয়েকদিনের গরম ও গুমোট আবহাওয়ার পর শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বজ্রসহ শিলাবৃষ্টি হয়েছে। হঠাৎ এই বৃষ্টিতে নগরবাসী কিছুটা স্বস্তি পেলেও ঘরে ফেরা অনেক মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

ফাগুনের এই বৃষ্টি দীর্ঘস্থায়ী না হলেও শহরের গরম ও অস্বস্তিকর আবহাওয়ার মধ্যে সাময়িক প্রশান্তি এনে দেয়। তবে সামনে ঈদুল ফিতর থাকায় ইফতারের পর কেনাকাটায় বের হওয়া অনেক মানুষ বৃষ্টির কারণে সমস্যায় পড়েছেন।

এর আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে প্রথম দিনে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শনিবার (১৪ মার্চ) দ্বিতীয় দিনেও দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ছয়টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৭ শতাংশ। এ সময় পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল, যা দমকা আকারে ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

আগামীকাল ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে এবং সূর্যোদয় হবে ভোর ৬টা ৯ মিনিটে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom