রাজনীতি

ঝিনাইদহে বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত অন্তত ১২

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


ঝিনাইদহে বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত অন্তত ১২

ছবি: সংগৃহীত


ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী–র নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে জামায়াতের একজন ও বিএনপির তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (১৩ মার্চ) সকালে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, মাধবপুর গ্রামের বাসিন্দা ওহিদুল ইসলামের বাড়িতে জামায়াতের নারী কর্মীরা তালিম (ধর্মীয় প্রশিক্ষণ) করছিলেন এবং সেখানে ইফতার মাহফিলেরও আয়োজন ছিল।

স্থানীয়দের দাবি, এ সময় বিএনপি নেতা তরু মুন্সি, তার ছেলে শিপন মুন্সিসহ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে ওই তালিম বন্ধ করতে বলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে জামায়াতের পুরুষ কর্মীরা সেখানে পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয় বেতাই পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা আব্দুল আলীম জানান, নারী কর্মীদের উপস্থিতি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারামারি শুরু হয় এবং বেশ কয়েকজন আহত হন।

সংঘর্ষের পর উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলেছে। অভিযোগ রয়েছে, জামায়াত কর্মীরা গান্না ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। আবার বিএনপি নেতাকর্মীরা গান্না বাজার এলাকায় জামায়াত সমর্থিত কয়েকটি দোকান ও বাড়িতে হামলা চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে।

ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের আমির ড. হাবিবুর রহমান বলেন, জামায়াতের নারী কর্মীদের ইফতার আয়োজনকে কেন্দ্র করে বিএনপির লোকজন বাধা দেয় এবং পরে হামলা চালায়।

অন্যদিকে জেলা বিএনপির সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু দাবি করেন, জামায়াতের কর্মীরা আগে থেকেই অস্ত্র নিয়ে ওত পেতে ছিল এবং তারা বিএনপি কর্মীদের ওপর হামলা চালিয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।


ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা

রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...

৯ ঘন্টা আগে


রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বিএনপির মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন আলোচনা জোরালো হওয়ার পর সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।গত কয়েক সপ্তাহের রাজনৈতিক তৎপরতা, বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের...

১৩ ঘন্টা আগে


কিশোরগঞ্জে বিএনপি নেতার ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীকে ঘিরে ভিডিও ভাইরাল
কিশোরগঞ্জে বিএনপি নেতার ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীকে ঘিরে ভিডিও ভাইরাল

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা ভিপি সোহেলের একান্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এক ছাত্রদল নেত্রীকে ঘিরে কথিত অনৈতিক সম্পর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

১৬ ঘন্টা আগে


নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, আহত ৩
নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, আহত ৩

রাজধানীর নিউমার্কেটে ফুটপাতের দোকান বসানো ও চাঁদা আদায়কে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বলাকা সিনেমা হলের সামনে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে.এম চঞ্চল ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলের অন্তত তিন...

১৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom