সর্বশেষ খবর

ঢাকা-৪ আসনে কারচুপির অভিযোগ, ফলাফল স্থগিতের দাবি

ডেস্ক নিউজ

১ মাস আগে


{news.title}

ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ এর ফলাফল স্থগিত রেখে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ (রবিন)।

বৃহস্পতিবার দিবাগত রাতে ভোট গণনার সময় ফলাফল প্রস্তুতের প্রক্রিয়ায় একাধিক অনিয়মের অভিযোগ তুলে রিটার্নিং অফিসার বরাবর এ আবেদন জমা দেন তিনি।

কিন্তু ফল স্থগিত না করায় শুক্রবার প্রধান নির্বাচন কমিশনার বরাবরও একই দাবিতে আবেদন জমা দেন তিনি। 

লিখিত আবেদনে তানভীর আহমেদ অভিযোগ করেন, ভোট গণনা ও ফলাফল প্রস্তুতের প্রক্রিয়ায় একাধিক অনিয়ম পরিলক্ষিত হয়েছে। যা চূড়ান্ত ফলাফলের যথার্থতা নিয়ে যুক্তিসঙ্গত সন্দেহ সৃষ্টি করেছে।তিনি জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ অনুযায়ী ভোট গণনা, ফলাফল প্রস্তুত ও ঘোষণা সম্পন্ন করার কথা থাকলেও বাস্তবে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রভিত্তিক ফলাফল ও কেন্দ্রীয় ফলাফলের মধ্যে অসামঞ্জস্য দেখা গেছে। 

তার অভিযোগ, একাধিক কেন্দ্রে প্রার্থীর এজেন্টদের উপস্থিতি ছাড়া ভোট গণনা সম্পন্ন করা হয়েছে এবং বাতিল ভোটের সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom