স্বাস্থ্য সেবা

ডেঙ্গু পরিস্থিতি: একদিনে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ৫৫৭

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


ডেঙ্গু পরিস্থিতি: একদিনে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ৫৫৭

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত (একদিনের হিসাবে) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ৫৫৭ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশের হাসপাতালগুলোতে যে ৫৫৭ জন রোগী ভর্তি হয়েছেন, তার মধ্যে বিভাগ ও এলাকাভিত্তিক চিত্র নিম্নরূপ:

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন হাসপাতালে ৫৫৭ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ১৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৯, ঢাকা উত্তর সিটিতে ১০১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৩, ময়মনসিংহে ২৮ জন, রাজশাহীতে ২৫ এবং সিলেট বিভাগে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে সারা দেশে ৬১২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৪৪ হাজার ৭৯৬ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

এ বছরের জানুয়ারি মাস থেকে মঙ্গলবার পর্যন্ত মোট ৪৭ হাজার ৩৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে, চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৮ জনে


হাম-ডেঙ্গুর প্রকোপে পিরোজপুর সদর হাসপাতালে রোগীর ঢল, বেড না পেয়ে মেঝেতেই চিকিৎসা
হাম-ডেঙ্গুর প্রকোপে পিরোজপুর সদর হাসপাতালে রোগীর ঢল, বেড না পেয়ে মেঝেতেই চিকিৎসা

হাম ও ডেঙ্গু রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় পিরোজপুর ১০০ শয্যার জেলা হাসপাতালে ভয়াবহ চাপ সৃষ্টি হয়েছে। ধারণক্ষমতার প্রায় তিনগুণ রোগী ভর্তি থাকায় শিশু ওয়ার্ডসহ বিভিন্ন বিভাগে বেডের সংকট চরমে পৌঁছেছে। বাধ্য হয়ে অনেক রোগীকেই মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে বহু প্রতীক্ষিত ২৫০ শয্যার নতুন হাসপাতাল চালু...

৪ ঘন্টা আগে


‘চিকিৎসকের ভালো আচরণ রোগীকে অর্ধেক সুস্থ করে দেয়’: স্বাস্থ্যমন্ত্রী
‘চিকিৎসকের ভালো আচরণ রোগীকে অর্ধেক সুস্থ করে দেয়’: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসকের আন্তরিক ও মানবিক আচরণ রোগীর সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “চিকিৎসকের ভালো আচরণ রোগীকে অর্ধেক সুস্থ করে দেয়।”বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-এ ২০২৫–২৬ অর্থবছরের রাজস্বখাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ উপলক্ষে...

৬ দিন আগে


স্বাস্থ্য খাতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য খাতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে শিগগিরই এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।শনিবার (২৫ জুলাই) বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের হাসপাতালগুলোর

১১ দিন আগে


ডেঙ্গু প্রতিরোধে ফুলহাতা পোশাক পরার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে ফুলহাতা পোশাক পরার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে মশারি টাঙিয়ে ঘুমানোর পাশাপাশি ফুলহাতা শার্ট, পাজামা কিংবা লম্বা করে লুঙ্গি পরার মাধ্যমে মশার কামড় থেকে সুরক্ষিত থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী জানান,...

২১ দিন আগে

Dr.Mahfuzul Alom