বিশেষ সংবাদ

চট্টগ্রামের জশনে জুলুছে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


চট্টগ্রামের জশনে জুলুছে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু

চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুছ র‍্যালীতে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। 

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের পরিচয় সাইফুল ইসলাম (১৩) ও আইয়ুব আলী (৬০) বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, প্রচণ্ড গরমে দুইজন মাথা ঘুরে নিচে পড়ে যান। এই সময় মিছিলের ভিড়ে পদদলিত হয়ে তাদের মৃত্যু হয়।

প্রতি বছরের মতো এবারও আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে এই জশনে জুলুছের আয়োজন করা হয়। শনিবার সকালে ষোলশহরের আলমগীর খানকায়ে কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে এই ঐতিহাসিক শোভাযাত্রা শুরু হয়। এতে নেতৃত্ব দেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদনিশীন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ।

শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, যেমন বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট এবং জিইসি মোড় প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসা ময়দানে মাহফিল এবং জোহরের নামাজের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হবে।


তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের প্রথম বৈঠক
তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের প্রথম বৈঠক

দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীনেশ ত্রিবেদী বলেন, আলোচনা অত্যন্ত ভালো হয়েছে এবং বৈঠককে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।ভারতীয় হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাৎ

২ দিন আগে


৫ আগস্ট : সেনা ভবন-বঙ্গভবনে যা হয়েছিল
৫ আগস্ট : সেনা ভবন-বঙ্গভবনে যা হয়েছিল

২০২৪ সালের ৫ আগস্ট। দুপুর গড়াতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা দেশে। রাজধানীজুড়ে নেমে আসে জনতার ঢল, হাজারো মানুষের মিছিলের গন্তব্য হয়ে ওঠে গণভবন। একই সময়ে সেনানিবাস ও বঙ্গভবনে চলতে থাকে দেশের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান, বিভিন্ন রাজনৈতিক...

৭ দিন আগে


ইসলামী ব্যাংকের বিশেষ ঘোষণা: প্রি-ম্যাচিউরড আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ
ইসলামী ব্যাংকের বিশেষ ঘোষণা: প্রি-ম্যাচিউরড আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ

নিজস্ব প্রতিবেদক: গ্রাহক সেবা মাস উপলক্ষে প্রি-ম্যাচিউরড অবস্থায় বন্ধ বা নগদায়ন করা কয়েক ধরনের আমানত হিসাব পুনরায় চালুর বিশেষ সুযোগ দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ সুবিধায় হিসাব পুনরায় চালুর সব ধরনের ফি ও চার্জ সম্পূর্ণ মওকুফ করা হবে এবং হিসাবগুলোকে ধারাবাহিকভাবে চলমান হিসাব হিসেবে গণ্য করা হবে।ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী,

৯ দিন আগে


মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান
মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান

সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান এবং মানব সেবায় বিশেষ  অবদানের স্বীকৃতিস্বরূপ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক  ও বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান পাটোয়ারী-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কর্তৃক আয়োজিত ১১ জুলাই ২০২৬ (শনিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে...

১ মাস আগে

Dr.Mahfuzul Alom