চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে গ্যাস ও তেলবাহী ৮টি জাহাজ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশের জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও কয়েকটি গ্যাস ও তেলবাহী জাহাজ ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
রোববার (৮ মার্চ) সকালে জ্বালানিবাহী আটটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে নোঙর করে। জাহাজগুলো গত ২৮ ফেব্রুয়ারির আগেই হরমুজ প্রণালি অতিক্রম করেছিল।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় গত শুক্রবার জ্বালানি তেল বিক্রির সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের প্রভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। ফলে এর আগে প্রণালি অতিক্রম করা জাহাজগুলো বাংলাদেশে পৌঁছালেও পরবর্তী জাহাজগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে আটকা পড়েছে।
এসব বন্দরের মধ্যে রয়েছে সৌদি আরব, কাতার ও দুবাইয়ের কয়েকটি বন্দর।
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ধরে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকলে বাংলাদেশের জ্বালানি সরবরাহে চাপ তৈরি হতে পারে। সে ক্ষেত্রে বিকল্প সরবরাহ ব্যবস্থার বিষয়েও ভাবতে হতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
হরমুজ প্রণালি নিয়ে আশাবাদে আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের আলোচনায় অগ্রগতির খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। বিনিয়োগকারীদের ধারণা, এ আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির পথ সুগম করতে পারে। এতে দীর্ঘ পাঁচ মাসের সংঘাতের অবসান এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালিতে নৌ
৪ ঘন্টা আগে
গ্যাস সংকটে চট্টগ্রাম ইপিজেডে প্যাসিফিক জিন্স গ্রুপের ৯ কারখানায় তিন দিনের ছুটি
তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে দেশের অন্যতম বৃহৎ রপ্তানিকারক প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স গ্রুপ চট্টগ্রাম ইপিজেডে (সিইপিজেড) অবস্থিত তাদের ৯টি কারখানায় তিন দিনের জন্য উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। ৫ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত কারখানাগুলোতে উৎপাদনসহ সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে।চট্টগ্রাম প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় চলমান তীব্র গ্যাস ও
৭ ঘন্টা আগে
টানা বৃষ্টিতে রাজধানীতে কাঁচামরিচ ৪০০ টাকা কেজি, বিপাকে সাধারণ ক্রেতারা
টানা কয়েক দিনের ভারী বৃষ্টির প্রভাবে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার খুচরা বাজারগুলোতে হঠাৎ করেই বেড়েছে কাঁচামরিচের দাম। বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অল্প সময়ের ব্যবধানে এমন মূল্যবৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।রোববার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর বাজারসহ প্রায় সব খুচরা...
৩ দিন আগে
এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা
দেশে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে চলমান গুঞ্জনের মধ্যে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা। সংস্থাটি জানিয়েছে, এই মুহূর্তে গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই। একই সঙ্গে এ বিষয়ে প্রচারিত বিভিন্ন তথ্য বা গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।শনিবার (১ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক
৪ দিন আগে
