খেলাধুলা

বসুন্দিয়ায় যুব সংঘের উদ্যোগে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আবু তাহের, যশোর

১ দিন আগে


{news.title}

যশোর সদরের বসুন্দিয়া মোড়ে গাইদগাছি যুব সংঘের উদ্যোগে বসুন্দিয়া মোড় রেল ক্রসিং এর পশ্চিম পাশে শুক্রবার দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 দিনব্যাপী ক্রীড়ানুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি, মোড়ল ফাউন্ডেশন এর চেয়ারম্যান, প্রেসক্লাব বসুন্দিয়ার দাতা সদস্য, ফারুক হোসেন মোড়ল। বিশেষ অতিথি ছিলেন, বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মোফাজ্জল হোসেন, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের, সরদার মশিউর রহমান, ওলিয়ার রহমান প্রমূখ। ক্রীড়া প্রতিযোগিতায় শিশু, কিশোর, পুরুষ এবং মহিলাদের জন্য ভিন্ন ভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সর্বশেষ অতিথিদের জন্য 'আপন সামলাও' অর্থাৎ বেলুন ফাটানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানকে সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেন যুব সংঘের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ফারুক আহমেদ, জেইন হোসেন রকি, শাহজালাল শাওন, আল আমিন, মাহবুবুর রহমান বাবু এবং জাহিদ হোসেন।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom