বিশ্বকাপ জয়ের সঙ্গে ইতিহাসও গড়ল স্পেন, টুর্নামেন্টজুড়ে হজম মাত্র এক গোল
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। শিরোপা জয়ের পাশাপাশি পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত রক্ষণভাগের নৈপুণ্যে নতুন ইতিহাসও গড়েছে লা রোহা।
আট ম্যাচের পুরো আসরে মাত্র একটি গোল হজম করেছে স্পেন। বিশ্বকাপের ইতিহাসে কোনো চ্যাম্পিয়ন দলের জন্য এটিই সর্বনিম্ন গোল হজম করে শিরোপা জয়ের নতুন রেকর্ড।
এর আগে বিশ্বকাপ জিতে সর্বনিম্ন দুই গোল হজম করার রেকর্ডটি যৌথভাবে ধরে রেখেছিল তিনটি দল। ১৯৯৮ সালে ফ্রান্স প্রথম এই কীর্তি গড়ে। পরে ২০০৬ সালে ইতালি এবং ২০১০ সালে স্পেনও একই রেকর্ড স্পর্শ করে।
তবে সেই তিনটি দলই সাতটি করে ম্যাচ খেলে এই অর্জন করেছিল। অন্যদিকে, ২০২৬ বিশ্বকাপে নকআউট পর্বে অতিরিক্ত একটি ম্যাচ খেলেও স্পেন পুরো টুর্নামেন্টে মাত্র একবারই নিজেদের জাল থেকে বল তুলেছে।
স্পেনের বিপক্ষে একমাত্র গোলটি করেছিলেন বেলজিয়ামের চার্লস ডি কেটেলারে। কোয়ার্টার ফাইনালে তার সেই গোলই ছিল পুরো টুর্নামেন্টে স্পেনের বিপক্ষে একমাত্র সফল আক্রমণ।
শিরোপা জয়ের পাশাপাশি এই অনন্য রক্ষণাত্মক কীর্তি স্পেনের ২০২৬ বিশ্বকাপ অভিযাত্রাকে ফুটবল ইতিহাসে বিশেষ স্থান করে দিয়েছে।
আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন
আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর সামনে রেখে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। তবে একই লিগে খেলা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। আসন্ন মৌসুমের আগে অংশগ্রহণকারী দলগুলো তাদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই
১ দিন আগে
সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকার কারণে তিনি বর্তমানে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’।মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।সাকিব আল হাসানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ...
১ দিন আগে
আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশেরও জায়গা নিশ্চিত
আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে ওয়ানডে সিরিজে এগিয়ে যাওয়ার পাশাপাশি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করেছে তারা। আফগানিস্তানের জয়েই বিশ্বকাপে সরাসরি খেলার দৌড়ে বাংলাদেশের অবস্থানও নিশ্চিত হয়ে গেছে।আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে জয় পাওয়ার মাধ্যমে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনকারী...
১ দিন আগে
নাহিদকে মিস করবে বাংলাদেশ, বলছেন তাসকিন
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে নাহিদ রানা ও শরিফুল ইসলামের অনুপস্থিতি বাংলাদেশের পেস আক্রমণে বড় ঘাটতি তৈরি করেছে বলে মনে করেন তাসকিন আহমেদ। বিশেষ করে নাহিদ রানার গতি ও বাউন্স অস্ট্রেলিয়ার কন্ডিশনে কাজে আসত বলে মন্তব্য করেছেন তিনি।দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ডারউইনে অবস্থান করছে বাংলাদেশ দল। সিরিজ শুরুর...
২ দিন আগে
