জাতীয়

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন

অনলাইন ডেস্ক

২০ ঘন্টা আগে


বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন

ছবি: সংগৃহীত


বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদেছেন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মীদের কাছে দোয়া চাওয়ার পাশাপাশি আগামী রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া, দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

দলে দীর্ঘদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, দায়িত্ব পালনকালে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে কিংবা অজান্তে কারও মনে আঘাত দিয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী। বঙ্গভবনে যাওয়ার পর সংসদীয় দলের সহকর্মীদের মিস করবেন বলেও উল্লেখ করে সবার কাছে দোয়া চান তিনি।

পরে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে বলেন, দলের দুঃসময়ে তিনি সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং কখনো হাল ছাড়েননি।

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী করতে দলীয় সংসদ সদস্যদের ভোট দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে বৃহস্পতিবারের নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।


রাষ্ট্রপতি নির্বাচনের ফল সংসদেই তাৎক্ষণিক ঘোষণা: সিইসি
রাষ্ট্রপতি নির্বাচনের ফল সংসদেই তাৎক্ষণিক ঘোষণা: সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনে সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম জাতীয় সংসদেই তাৎক্ষণিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ শুরুর সময় তিনি এ কথা জানান।সিইসি বলেন, ভোট দেওয়া ও ভোট গণনার সময় সংসদ সদস্যরা উপস্থিত থাকতে

৫৪ মিনিট আগে


রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি ও মন্ত্রী পদ হারাবেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি ও মন্ত্রী পদ হারাবেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সঙ্গে সঙ্গেই ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে বলে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।বৃহস্পতিবার (২০ আগস্ট) সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।চিফ হুইপ বলেন, “রাষ্ট্রপতির শপথগ্রহণের পর তিনি আর এমপি বা

১ ঘন্টা আগে


রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, কী কী সুযোগ-সুবিধা পান?
রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, কী কী সুযোগ-সুবিধা পান?

বাংলাদেশের রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত। সংবিধান রাষ্ট্রপতিকে রাষ্ট্রের অন্য সব ব্যক্তির ঊর্ধ্বে স্থান দিয়েছে। তবে সংসদীয় সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান হলেও সরকারপ্রধান নন। ফলে পদটির মর্যাদা ও আনুষ্ঠানিক গুরুত্ব অনেক হলেও নির্বাহী ক্ষমতা তুলনামূলকভাবে সীমিত।সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির নিজস্ব সাংবিধানিক ক্ষমতা রয়েছে। প্রধানমন্ত্রী নিয়োগের...

১ ঘন্টা আগে


রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও স্পিকার
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও স্পিকার

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে শুরু হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টার পর জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচন পরিচালনা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ

২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom