জাতীয়

ভোটকক্ষে নয়, শুধু গোপন কক্ষে মোবাইল নিষিদ্ধ: নির্বাচন কমিশন

৫ মাস আগে


ভোটকক্ষে নয়, শুধু গোপন কক্ষে মোবাইল নিষিদ্ধ: নির্বাচন কমিশন

ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন নিয়ে সৃষ্ট বিভ্রান্তির অবসান ঘটিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, ভোটকেন্দ্রের গোপন কক্ষে কেউ মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবেন না। তবে ভোটার, প্রার্থী, তাদের এজেন্ট, সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা ভোটকেন্দ্র এবং ভোটকক্ষে মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহও মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছিলেন।

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন নিয়ে আগের সিদ্ধান্তে আপনাদের মধ্যে দ্বিধা ও বিভ্রান্তি তৈরি হয়েছিল। সে কারণেই কমিশন বিষয়টি পুনর্বিবেচনা করে সিদ্ধান্ত সংশোধন করেছে। এখন ভোটার, প্রার্থী ও তাদের এজেন্টরা মোবাইল ফোন সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা দায়িত্ব পালনের সময় ছবি তুলতে পারবেন। তবে গোপন কক্ষ বা যেখানে ব্যালটে সিল বা স্ট্যাম্প দেওয়া হয়, সেখানে মোবাইল ফোন নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে

তিনি আরও জানান, বিষয়টি স্পষ্ট করতে সংশোধিত পরিপত্র জারি করা হচ্ছে, যাতে ভবিষ্যতে এ নিয়ে আর কোনো বিভ্রান্তি না থাকে।

তবে কিছু ক্ষেত্রে মোবাইল ফোন বহনের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানান ইসির সিনিয়র সচিব। তিনি বলেন, পোলিং এজেন্ট, পোলিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসারসহ নির্বাচন পরিচালনায় সরাসরি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মোবাইল ফোন রাখার বিধান নেই। একইভাবে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য কেন্দ্রে দায়িত্ব পালন করলেও তাদের ক্ষেত্রেও মোবাইল বহনে নিষেধাজ্ঞা প্রযোজ্য থাকবে।

সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে প্রবেশের সময় মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে কমিশনের আগের সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহল থেকে আপত্তি ও পুনর্বিবেচনার দাবি ওঠে। এসব বিষয় আলোচনার পর কমিশন সংশ্লিষ্ট পরিপত্রের ওই অংশ বাতিল করেছে বলে জানান আখতার আহমেদ।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।


‘ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে’—আইনমন্ত্রী
‘ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে’—আইনমন্ত্রী

বিগত ১৬ বছরের শাসনামলে ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে চার হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সময়ে ৭০০-এর বেশি মানুষ গুম এবং ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর...

১২ ঘন্টা আগে


ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিভিন্ন ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। অহেতুক ইস্যু তৈরি করে দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া লিখিত বক্তব্যে...

১৪ ঘন্টা আগে


ভাটারা থানা ৪০ নং ওয়ার্ডে জুলাই যোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল
ভাটারা থানা ৪০ নং ওয়ার্ডে জুলাই যোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল

আজ, ৫ আগস্ট, ভাটারা থানা ৪০ নং ওয়ার্ডের উদ্যোগে জুলাই যোদ্ধাদের আহত ও নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মো. বদরুল আলম সাহেবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।আল্লাহ তাআলা শহীদদের জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আহতদের দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন

১৬ ঘন্টা আগে


দেশে ফিরে আসুন, রাজপথে দেখা হবে: শেখ হাসিনাকে রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
দেশে ফিরে আসুন, রাজপথে দেখা হবে: শেখ হাসিনাকে রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, “আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আসেন, দেখা হবে ইনশাআল্লাহ—রাজপথে।”বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা...

১৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom