বাংলাদেশ ফাইনালে যেতে হলে সাইফ হাসানকেই জ্বলে উঠতে হবে: শোয়েব মালিক
অনলাইন ডেস্ক
এশিয়া কাপে ব্যাট হাতে বাংলাদেশের ওপেনার সাইফ হাসান যে ঝলক দেখাচ্ছেন, তাতে মুগ্ধ পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক। তার মতে, টাইগারদের ফাইনালে পৌঁছাতে হলে এই ডানহাতি ব্যাটারকেই মূল ভূমিকা নিতে হবে। মালিক আরও মনে করেন, সাইফ বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন এবং ভাগ্যও তার পক্ষে কাজ করছে।
গেল ম্যাচে ভারতের বিপক্ষে সাইফ হাসান ৫টি ছক্কা ও ৩টি চারের সাহায্যে ৬৯ রানের একটি কার্যকরী ইনিংস খেলেন। এই আসরে ৩ ম্যাচ খেলে প্রায় ৫৩ গড়ে তার মোট রান এখন ১৬০, যার সুবাদে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।
ভারতের বিপক্ষে ইনিংসের সময় বেশ কয়েকবার ক্যাচ আউট হওয়ার সম্ভাবনা তৈরি হলেও সাইফ আউট হননি। শোয়েব মালিক এটিকে সাইফের ভাগ্যের সহায়তা হিসেবে দেখছেন। পাশাপাশি, তিনি মনে করেন, সাইফের খেলার ধরন দুবাইয়ের পিচের কন্ডিশনের জন্য বেশ উপযোগী।
মালিকের ভাষ্যমতে, 'এসব উইকেট স্লো। এখানে যারা ফ্রন্ট ফুটে এসে খেলবে, তারা বেশি রান করবে। দুবাইয়ের কন্ডিশন সাইফের খেলার ধরনের সঙ্গে মানানসই। লক্ষ্য করলে দেখবেন, সে বেশিরভাগ ছক্কা সামনে মেরেছে। বাংলাদেশ যদি ফাইনাল খেলতে চায়, তবে সাইফকেই জ্বলে উঠতে হবে।'
তিনি আরও যোগ করেন, 'ফর্ম এবং ভাগ্য—সবই সাইফের সঙ্গে আছে। সে উপরে মারছে, কিন্তু বল কারো হাতে যাচ্ছে না। সে একজন কোয়ালিটি ব্যাটার, তার স্কিলও আছে। সে খুবই প্রতিভাবান। সে স্ট্রাইক রোটেটও করতে পারে। কুলদীপের বল বোঝা যাচ্ছিল না, হাতও দেখা যাচ্ছিল না, কিন্তু সাইফ ঠিকই তাকে খেলার উপায় বের করে নেয়।'
এদিকে, ভারতের বিপক্ষে বাংলাদেশের ৪১ রানের পরাজয়ের পর সমালোচনা করেছেন পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার মিসবাহ উল হক। সাবেক এই অধিনায়ক মনে করেন, পাকিস্তানের বিপক্ষে পরবর্তী ম্যাচ জিতে ফাইনালে যাওয়ার সুযোগ থাকায় বাংলাদেশ ভারতের বিরুদ্ধে ম্যাচটিকে গুরুত্ব সহকারে দেখেনি।
মিসবাহ বলেন, 'বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যান্সে ওঠানামা ছিল। বাংলাদেশ এই ম্যাচ খেলেছে ঠিকই, কিন্তু মনে হচ্ছিল ওদের নজর ছিল পরের ম্যাচে। ওরা ধরে নিয়েছিল পরের ম্যাচই তাদের আসল ম্যাচ।'
তিনি আরও মত দেন, 'আপনি কখনোই এটা চিন্তা করতে পারেন না যে আমি এই ম্যাচ খেলব না পরের ম্যাচ। খেলতে হলে আপনি সবসময় মাঠে নেমে জিততে চাইবেন। নয়ত স্পোর্টসম্যানশিপ জিনিসটাই নষ্ট হবে, পারফরম্যান্সে প্রভাব পড়বে।'
পরের ম্যাচে বাংলাদেশের একাদশে সম্ভাব্য পরিবর্তন নিয়ে একই অনুষ্ঠানে কথা বলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাজিদ খান। তিনি মনে করেন, বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের সামনে একাদশ নির্বাচন নিয়ে একটি কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে।
বাজিদ বলেন, 'বাংলাদেশ দল থেকে কারা বাদ পড়বে? ইমন তো আজকে ঠিকভাবেই খেলছিল, যদিও সে আউট হয়ে গেছে। তানজিদ নাকি ইমন, এই সিদ্ধান্ত তাদের নিতে হবে। মেহেদীকে যদি ফেরানো হয়, তাহলে রিশাদকে বাদ দিতে হবে। কিন্তু এরকম পারফর্ম করা রিশাদকে কীভাবে বাদ দিবেন? আমি দ্বিধায় আছি, সম্ভবত বাংলাদেশের ম্যানেজমেন্টই জানে।'
আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন
আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর সামনে রেখে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। তবে একই লিগে খেলা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। আসন্ন মৌসুমের আগে অংশগ্রহণকারী দলগুলো তাদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই
১ দিন আগে
সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকার কারণে তিনি বর্তমানে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’।মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।সাকিব আল হাসানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ...
১ দিন আগে
আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশেরও জায়গা নিশ্চিত
আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে ওয়ানডে সিরিজে এগিয়ে যাওয়ার পাশাপাশি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করেছে তারা। আফগানিস্তানের জয়েই বিশ্বকাপে সরাসরি খেলার দৌড়ে বাংলাদেশের অবস্থানও নিশ্চিত হয়ে গেছে।আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে জয় পাওয়ার মাধ্যমে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনকারী...
১ দিন আগে
নাহিদকে মিস করবে বাংলাদেশ, বলছেন তাসকিন
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে নাহিদ রানা ও শরিফুল ইসলামের অনুপস্থিতি বাংলাদেশের পেস আক্রমণে বড় ঘাটতি তৈরি করেছে বলে মনে করেন তাসকিন আহমেদ। বিশেষ করে নাহিদ রানার গতি ও বাউন্স অস্ট্রেলিয়ার কন্ডিশনে কাজে আসত বলে মন্তব্য করেছেন তিনি।দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ডারউইনে অবস্থান করছে বাংলাদেশ দল। সিরিজ শুরুর...
২ দিন আগে
