রাজনীতি

অতীতে সংসদ অনেক সময়ই ডামি ও অকার্যকর ছিল: শফিকুর রহমান

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


অতীতে সংসদ অনেক সময়ই ডামি ও অকার্যকর ছিল: শফিকুর রহমান

ছবি: সংগৃহীত


জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও দেশের সংসদীয় রাজনীতি বেশিরভাগ সময় কার্যকর ছিল না এবং অনেক সময় তা ফ্যাসিবাদের কবলে পড়ে ডামি সংসদে পরিণত হয়েছিল।

বৃহস্পতিবার জাতীয় সংসদে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর আমরা অতিক্রম করেছি। কিন্তু এই সময়ের মধ্যে সংসদ ও সংসদীয় রাজনীতি সত্যিকার অর্থে খুব কম সময় কার্যকর ছিল। বেশিরভাগ সময় ফ্যাসিজমের কবলে পড়ে সংসদ অনেকটা ডামি ও অকার্যকর হয়ে ছিল।”

বক্তব্যে তিনি ১৯৪৭, ১৯৭১ ও ১৯৯০ সালের বিভিন্ন আন্দোলনের শহীদদের স্মরণ করেন। পাশাপাশি শাপলা চত্বরের ঘটনাসহ গত দেড় দশকে নির্যাতিত, আহত ও নিহত ব্যক্তিদের প্রতিও শ্রদ্ধা জানান। তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলনে যারা লড়াই করেছেন তাদের ত্যাগের কারণেই বর্তমান সংসদ গঠিত হয়েছে।

জামায়াতের এই নেতা বলেন, বর্তমান সংসদ গতানুগতিক কোনো সংসদ নয়, বরং এটি ২০২৪ সালের আন্দোলনের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা একটি সংসদ। তিনি নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে অভিনন্দন জানান।

স্পিকারকে উদ্দেশ করে তিনি বলেন, একজন দলের মনোনয়ন নিয়ে নির্বাচিত হলেও স্পিকার ইতোমধ্যে দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। ফলে তিনি সরকারি ও বিরোধী দলের ঊর্ধ্বে থেকে সংসদ পরিচালনা করবেন বলে আশা প্রকাশ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আপনার নেতৃত্বে আমরা একটি গতিশীল সংসদ পাবো-এটাই আমাদের প্রত্যাশা।” তিনি আরও বলেন, সংসদে অনেক তরুণ সদস্য এসেছেন এবং তিনিও জীবনে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্পিকারকে উদ্দেশ করে তিনি বলেন, একজন লড়াকু মুক্তিযোদ্ধা হিসেবে তিনি সংসদকে সঠিকভাবে পরিচালনা করতে পারবেন বলে তিনি বিশ্বাস করেন।


গণভোটের রায় কার্যকর হলে অলি আহমদই রাষ্ট্রপতি হতেন: জামায়াত
গণভোটের রায় কার্যকর হলে অলি আহমদই রাষ্ট্রপতি হতেন: জামায়াত

গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।বৃহস্পতিবার (১২ আগস্ট) অলি আহমদের পক্ষে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি

৮ ঘন্টা আগে


ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির
ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির

দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এলডিপির প্রেসিডেন্টের নাম কখনো “অলি আহমদ”, আবার কখনো “কর্নেল অলি আহমদ” হিসেবে প্রকাশ করা হচ্ছে। এ প্রেক্ষাপটে সংবাদমাধ্যমগুলোকে তাঁর পূর্ণ ও যথাযথ পরিচয় ব্যবহারের আহ্বান জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এলডিপির ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক আবেদনে সংবাদমাধ্যমের প্রতি এ অনুরোধ জানানো হয়।আবেদনে বলা হয়েছে,

১৩ ঘন্টা আগে


নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন
নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন

বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় ফের গতি এসেছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির প্রধান দায়িত্ব হবে পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা।...

১৫ ঘন্টা আগে


ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা

রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom