রাজনীতি

অসুস্থ সারজিস আলমকে দেখতে গেলেন ডা. শফিকুর রহমান, দ্রুত সুস্থতা কামনা

অনলাইন ডেস্ক

১৮ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে দেখতে গিয়েছেন বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১ মে) তিনি সারজিস আলমের বাসায় যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন।

ডা. শফিকুর রহমান অসুস্থ নেতার দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সারজিস আলমকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে তার অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানা গেছে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom