আন্তর্জাতিক

অস্ট্রেলিয়া মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করেছে

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


জনপ্রিয় ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারী তার ‘লিগ্যাসি অব ফেইথ’ সিরিজের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা সফর করছিলেন। বুধবার (১ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়া সরকার সফরের মাঝপথে তার ভিসা বাতিল করেছে এবং তিনি দেশ ছাড়ার অপেক্ষায় আছেন।

অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম জানিয়েছেন, বিভিন্ন গোষ্ঠী তাকে এবং অন্যান্য সংসদ সদস্যদের সতর্ক করেছিল। বিশেষ করে বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিস তার বক্তৃতা ধর্মীয় উত্তেজনা বাড়াতে পারে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছিল।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে দেওয়া বক্তৃতায় আজহারী ইহুদিবিদ্বেষী বক্তব্য দিয়েছেন। তিনি হলোকাস্টের প্রশংসা করেছেন, ইহুদিদের অমানবিকভাবে চিত্রিত করেছেন, হিটলারকে ইহুদিদের ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে উল্লেখ করেছেন এবং বিশ্বব্যাপী বিভিন্ন সমস্যার জন্য ইহুদিদের দায়ী করেছেন।

তার এই বক্তব্যকে অস্ট্রেলিয়া সরকার চরমপন্থী ও ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করার ঝুঁকি হিসেবে দেখেছে এবং সফর বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom