আন্তর্জাতিক

‘অপারেশন ট্রু প্রমিস–৪’: ইসরাইলে নতুন দফা ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

৫ মাস আগে


‘অপারেশন ট্রু প্রমিস–৪’: ইসরাইলে নতুন দফা ক্ষেপণাস্ত্র হামলা

ছবি: সংগৃহীত


ইসরাইলের অভ্যন্তরে ৫৪তম দফায় প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার (১৫ মার্চ) ‘অপারেশন ট্রু প্রমিস–৪’ নামের অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানানো হয়।

আইআরজিসির জনসংযোগ শাখা এক বিবৃতিতে জানিয়েছে, এ দফার হামলায় প্রথমবারের মতো ইরানের কৌশলগত শক্তিশালী সেজ্জিল ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। পাশাপাশি দুই টন ওজনের বিধ্বংসী ওয়ারহেড বহনকারী খোররামশাহর ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, হামলায়খাইবার শেকান ক্ষেপণাস্ত্র, কদর ক্ষেপণাস্ত্র এবং এমাদ ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র অধিকৃত ভূখণ্ডের গুরুত্বপূর্ণ সামরিক ও প্রতিরক্ষা শিল্প অবকাঠামো লক্ষ্য করে নিক্ষেপ করা হয় বলে দাবি করেছে ইরানি বাহিনী।

আইআরজিসি জানায়, হামলার মূল লক্ষ্য ছিল ইসরাইলের আকাশপথের কার্যক্রম নিয়ন্ত্রণকারী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্র ও সামরিক স্থাপনাগুলো। ইরানি বাহিনীর দাবি, অধিকৃত ভূখণ্ডের কেন্দ্রস্থলে অবস্থিত সামরিক ও প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট স্থাপনা এবং সেনাসমাবেশ লক্ষ্য করে হামলাটি পরিচালিত হয়েছে।

এই সংঘাতের সূত্রপাত ঘটে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে হত্যার পর। ওই ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বাড়তে থাকে এবং পাল্টাপাল্টি হামলার মাধ্যমে সংঘাত তীব্র আকার ধারণ করে।

ইরান এক বিবৃতিতে জানিয়েছে, শত্রুপক্ষের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলায় ইরানের বহু সামরিক ও বেসামরিক নাগরিক হতাহত হওয়ার পর থেকেই তেহরান পাল্টা হামলা শুরু করেছে বলে দাবি করা হয়েছে।

বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনী মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি এবং ইস্রায়েল-এর সামরিক অবস্থান লক্ষ্য করে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে।


ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা
ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন-এমন গুঞ্জনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ইমরান খানের মৃত্যুর দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য ও স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি। বরং পাকিস্তানের সেনাবাহিনী এ খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।রাওয়ালপিন্ডির...

৩ ঘন্টা আগে


যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা
যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা

যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতে ছদ্মবেশে ঢুকে পড়ছে উত্তর কোরিয়ার একটি বিশাল নেটওয়ার্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), চুরি করা পরিচয়পত্র এবং মার্কিন সহযোগীদের ব্যবহার করে এসব কর্মী বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি নিচ্ছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ইতোমধ্যে এমন হাজার হাজার উত্তর কোরীয় কর্মীর সন্ধান পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ...

৪ ঘন্টা আগে


গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি
গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করাসহ বিভিন্ন সিদ্ধান্তে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের নেওয়া

৯ ঘন্টা আগে


ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী
ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী।বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।ফেরত আসা তিন নারী হলেন—রিয়া খাতুন (২৫), শিল্পী খাতুন (২৬) ও শিমলা খাতুন (২৬)। তারা সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার বাসিন্দা।বেনাপোল ইমিগ্রেশন

১২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom