আমার আয় দেখে মাথা ঘুরে পড়ে যাইয়েন না, আমি কখনো চুরি করি নাই, ডাকাতিও করি নাই: মির্জা আব্বাস
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তার আয়-রোজগার নিয়ে প্রশ্নকারীদের জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) গিয়ে খোঁজ নেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি দাবি করেন, তার আয়ের উৎস সম্পূর্ণ বৈধ এবং এতে লুকোচুরির কিছু নেই।
সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীতে বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত প্রচারণা, গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন,
“আপনারা জাতীয় রাজস্ব বোর্ডে গিয়ে আমার আয়-রোজগারের খোঁজখবর নেন। আমার আয় দেখে মাথা ঘুরে পড়ে যাইয়েন না। আমি কখনো চুরি করি নাই, ডাকাতিও করি নাই।”
নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে আসন্ন জাতীয় নির্বাচনে তার জয় নিশ্চিত করতে কোনো সমস্যা হবে না। এ সময় তিনি অভিযোগ করেন, প্রতিদিন সকালে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে নিয়ে অপপ্রচার চালায়।
তিনি বলেন,
“আমি রাজপথে আওয়ামী লীগের সঙ্গে লড়াই করেছি, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার কথা বলেছি। অথচ কিছু লোক নিয়মিতভাবে আমার বিরুদ্ধে বদনাম ছড়াচ্ছে।”
নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, বিএনপি ভোট কারচুপি ও ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ ছাড়া একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়।
“যার ভোট যাকে খুশি তাকে দেবে—এই নীতিতেই আমরা বিশ্বাসী,” বলেন তিনি।
দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের কথা তুলে ধরে তিনি বলেন, বহু ত্যাগের মধ্য দিয়েই বিএনপি আজকের অবস্থানে এসেছে। তবে একটি মহল নিজেদের সব কৃতিত্ব দাবি করে বিভ্রান্তি সৃষ্টি করছে, যা দেশের উন্নয়নের জন্য সহায়ক নয় বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন,
“আজ একটি দল ভাবছে দেশটা তাদের হয়ে গেছে। কেউ কেউ বলে বিএনপিকে একটি সিটও দেওয়া হবে না। আমি প্রশ্ন করতে চাই—তোমরা সিট দেওয়ার কে? দেশ কি তোমরা ইজারা নিয়েছো? সিট দেওয়ার মালিক আল্লাহ।”
এই নির্বাচনকে বহু প্রতীক্ষিত উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ভোটাধিকার আদায়ের জন্য যেমন সংগ্রাম করতে হয়েছে, তেমনি ভোট দেওয়ার অধিকার বাস্তবায়নেও আরেকটি লড়াই প্রয়োজন হবে।
তিনি অভিযোগ করেন, সরকারের ভেতরে এখনও একটি প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে, যারা নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে চায়। এসব ষড়যন্ত্র মোকাবিলা করেই জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
গণভোটের রায় কার্যকর হলে অলি আহমদই রাষ্ট্রপতি হতেন: জামায়াত
গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।বৃহস্পতিবার (১২ আগস্ট) অলি আহমদের পক্ষে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি
৯ ঘন্টা আগে
ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির
দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এলডিপির প্রেসিডেন্টের নাম কখনো “অলি আহমদ”, আবার কখনো “কর্নেল অলি আহমদ” হিসেবে প্রকাশ করা হচ্ছে। এ প্রেক্ষাপটে সংবাদমাধ্যমগুলোকে তাঁর পূর্ণ ও যথাযথ পরিচয় ব্যবহারের আহ্বান জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এলডিপির ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক আবেদনে সংবাদমাধ্যমের প্রতি এ অনুরোধ জানানো হয়।আবেদনে বলা হয়েছে,
১৪ ঘন্টা আগে
নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন
বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় ফের গতি এসেছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির প্রধান দায়িত্ব হবে পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা।...
১৭ ঘন্টা আগে
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...
১ দিন আগে
