খেলাধুলা

৮ গোলের মহাঝড়ে উড়ে গেল ব্রুনেই

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


৮ গোলের মহাঝড়ে উড়ে গেল ব্রুনেই

ছবি: খেলোয়াড়, কোচিং স্টাফসহ বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দল — বাফুফে সৌজন্যে।


এএফসি অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেল বাংলাদেশ। আজ রবিবার চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে ব্রুনেই দারুসসালামকে ৮–০ গোলে উড়িয়ে দিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল।
এর আগে প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে ৫–০ গোলে হারিয়েছিল লাল–সবুজের কিশোররা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক বাংলাদেশ প্রথমার্ধেই ৪–০ গোলের লিড নেয়। বিরতির পর আরও চার গোল যোগ করে বড় জয় নিশ্চিত করে তারা।
বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন রিফাত কাজীঅপু রহমান। একটি করে গোল করেছেন মোহাম্মদ মানিক, আলিফ রহমান, নাজমুল হুদাবায়েজিদ বোস্তামি

আগামী বুধবার গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ছয় দলের ‘ই’ গ্রুপে বাংলাদেশের শেষ দুটি ম্যাচ বাহরাইন ও স্বাগতিক চীনের বিপক্ষে।

গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলো আগামী বছর মে মাসে সৌদি আরবে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে। ১৬ দল নিয়ে হবে মূল প্রতিযোগিতা। এরই মধ্যে ৯ দল নিশ্চিত করেছে মূলপর্বে জায়গা; বাকি ৭ দল উঠবে বাছাইপর্ব থেকে।

অনূর্ধ্ব–১৭ পর্যায়ে বাংলাদেশ এর আগে দুবার এবং অনূর্ধ্ব–১৬ পর্যায়ে চারবার এশিয়ান কাপে অংশ নিলেও কোনোবারই গ্রুপ পর্ব পেরোতে পারেনি। সর্বশেষ ২০০৬ সালে বাছাই পেরোলেও মূলপর্বে তিন ম্যাচেই হারতে হয়েছিল লাল–সবুজের দলকে। ২০২০ সালের আসর করোনার কারণে বাতিল হয়ে যায়, আর ২০১৪ সালে অংশগ্রহণ থেকে নাম প্রত্যাহার করেছিল বাংলাদেশ।


আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন
আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন

আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর সামনে রেখে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। তবে একই লিগে খেলা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। আসন্ন মৌসুমের আগে অংশগ্রহণকারী দলগুলো তাদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই

১ দিন আগে


সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা
সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকার কারণে তিনি বর্তমানে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’।মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।সাকিব আল হাসানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ...

১ দিন আগে


আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশেরও জায়গা নিশ্চিত
আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশেরও জায়গা নিশ্চিত

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে ওয়ানডে সিরিজে এগিয়ে যাওয়ার পাশাপাশি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করেছে তারা। আফগানিস্তানের জয়েই বিশ্বকাপে সরাসরি খেলার দৌড়ে বাংলাদেশের অবস্থানও নিশ্চিত হয়ে গেছে।আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে জয় পাওয়ার মাধ্যমে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনকারী...

১ দিন আগে


নাহিদকে মিস করবে বাংলাদেশ, বলছেন তাসকিন
নাহিদকে মিস করবে বাংলাদেশ, বলছেন তাসকিন

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে নাহিদ রানা ও শরিফুল ইসলামের অনুপস্থিতি বাংলাদেশের পেস আক্রমণে বড় ঘাটতি তৈরি করেছে বলে মনে করেন তাসকিন আহমেদ। বিশেষ করে নাহিদ রানার গতি ও বাউন্স অস্ট্রেলিয়ার কন্ডিশনে কাজে আসত বলে মন্তব্য করেছেন তিনি।দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ডারউইনে অবস্থান করছে বাংলাদেশ দল। সিরিজ শুরুর...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom