রাজনীতি

৫৫ বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটবে: সালাহউদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


৫৫ বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটবে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বাংলাদেশের বিগত ৫৫ বছরের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় রচিত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “তারেক রহমানকে একনজর দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আজ যা ঘটতে যাচ্ছে, তা শুধু দেশবাসী নয়, সারা বিশ্ব প্রত্যক্ষ করবে। ইনশাআল্লাহ, এই মুহূর্তটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে।”

তিনি বলেন, “ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমরা দীর্ঘ ১৭ বছর ধরে অবিরাম সংগ্রাম চালিয়ে এসেছি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই আন্দোলনের সফল পরিণতি ঘটেছে। স্বৈরাচারের পতন হয়েছে, গণতন্ত্র আজ অবমুক্ত।”

রাজধানীর মগবাজারে সাম্প্রতিক বোমা হামলার ঘটনা প্রসঙ্গে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “পতিত ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দোসররা দেশে ও বিদেশে এখনো সক্রিয় রয়েছে। তারা গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করতে এবং আসন্ন নির্বাচন বানচালের উদ্দেশ্যে নানা ষড়যন্ত্রে লিপ্ত। তবে তাদের অগণতান্ত্রিক ও সন্ত্রাসী স্বপ্ন কখনোই সফল হবে না।”

তিনি আরও বলেন, “যারা বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখতে চাইবে, তাদের আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব।”

এ সময় একটি আধুনিক, গণতান্ত্রিক ও জনগণের রাষ্ট্র বিনির্মাণে দেশবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন সালাহউদ্দিন আহমদ।

তারেক রহমানকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালের সামনে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা ইতোমধ্যেই অবস্থান নিয়েছেন। এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা

রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...

৪ ঘন্টা আগে


রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বিএনপির মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন আলোচনা জোরালো হওয়ার পর সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।গত কয়েক সপ্তাহের রাজনৈতিক তৎপরতা, বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের...

৮ ঘন্টা আগে


কিশোরগঞ্জে বিএনপি নেতার ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীকে ঘিরে ভিডিও ভাইরাল
কিশোরগঞ্জে বিএনপি নেতার ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীকে ঘিরে ভিডিও ভাইরাল

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা ভিপি সোহেলের একান্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এক ছাত্রদল নেত্রীকে ঘিরে কথিত অনৈতিক সম্পর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

১১ ঘন্টা আগে


নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, আহত ৩
নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, আহত ৩

রাজধানীর নিউমার্কেটে ফুটপাতের দোকান বসানো ও চাঁদা আদায়কে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বলাকা সিনেমা হলের সামনে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে.এম চঞ্চল ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলের অন্তত তিন...

১৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom