২১ বছর পর সিলেট সফরে শ্বশুরবাড়িতে যাবেন তারেক রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সিলেট সফরে এসে স্ত্রী ডা. জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে যাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার রাতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে এক থেকে দেড় ঘণ্টা অবস্থান করার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।
তিনি জানান, ২০০৪ সালে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে একটি দারিদ্র্য বিমোচন কর্মসূচির উদ্বোধন শেষে তারেক রহমান প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে যান। দীর্ঘ ২১ বছর পর দ্বিতীয়বারের মতো তিনি সেখানে যাচ্ছেন।
স্থানীয় বিএনপির একাধিক সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে আজ রাতে আকাশপথে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত পাঁচ তারকাবিশিষ্ট গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে তাঁর রাত্রিযাপনের কথা রয়েছে। রাত আনুমানিক ১০টার দিকে তিনি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন।
একই সূত্রে জানা গেছে, বিরাইমপুর গ্রামে ডা. জুবাইদা রহমানের কিছু আত্মীয়স্বজন বসবাস করেন। তাঁরা দীর্ঘদিন পর বাড়ির জামাইকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। রাতের বেলায় পারিবারিকভাবে আপ্যায়নের আয়োজন রাখা হয়েছে। পাশাপাশি বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং পরিবারের প্রয়াত সদস্যদের স্মরণে দোয়া ও মোনাজাতেরও আয়োজন থাকবে।
সিলেট বিএনপির এক নেতা জানান, ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের বিবাহবন্ধনে আবদ্ধ হন। ডা. জুবাইদা রহমানের পিতা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান (অব.) সাবেক নৌবাহিনী প্রধান ও ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ছিলেন।
তারেক রহমানের শ্বশুরবাড়িতে প্রথম সফরের স্মৃতি তুলে ধরে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, “সেবার আমার সঙ্গে ছিলেন প্রয়াত বিএনপি নেতা এম ইলিয়াস আলী। দীর্ঘ ২১ বছর পর আবার তিনি শ্বশুরবাড়িতে যাচ্ছেন—এতে দক্ষিণ সুরমা উপজেলার মানুষ ভীষণ উচ্ছ্বসিত। সিলেটিরা তাঁদের ‘দামান্দ’কে (জামাই) বরণ করতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।”
এর আগে মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ির মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তারেক রহমান নিজেই সিলেট সফরের বিষয়টি জানান। তিনি বলেন,
“বুধবার আমি সিলেট চলে যাব। ইনশাআল্লাহ, পরশুদিন সিলেট থেকেই অফিসিয়ালি আমাদের নির্বাচনি প্রচারণার কাজ শুরু করব। কাল বিকেলে আমি ও আমার স্ত্রী ডা. জুবাইদা রহমান প্লেনে করে রওনা দেব। আমরা যে গাড়িগুলো ব্যবহার করব, সেগুলো সকালেই পাঠানো হবে।”
দলীয় সূত্রগুলো মনে করছে, তারেক রহমানের এই সফর শুধু পারিবারিক নয়, বরং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।
গণভোটের রায় কার্যকর হলে অলি আহমদই রাষ্ট্রপতি হতেন: জামায়াত
গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।বৃহস্পতিবার (১২ আগস্ট) অলি আহমদের পক্ষে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি
৮ ঘন্টা আগে
ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির
দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এলডিপির প্রেসিডেন্টের নাম কখনো “অলি আহমদ”, আবার কখনো “কর্নেল অলি আহমদ” হিসেবে প্রকাশ করা হচ্ছে। এ প্রেক্ষাপটে সংবাদমাধ্যমগুলোকে তাঁর পূর্ণ ও যথাযথ পরিচয় ব্যবহারের আহ্বান জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এলডিপির ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক আবেদনে সংবাদমাধ্যমের প্রতি এ অনুরোধ জানানো হয়।আবেদনে বলা হয়েছে,
১৪ ঘন্টা আগে
নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন
বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় ফের গতি এসেছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির প্রধান দায়িত্ব হবে পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা।...
১৬ ঘন্টা আগে
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...
১ দিন আগে
