১০ ঘণ্টায় ইসরাইলে ইরানের ৭ দফা ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরান ১০ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইসরাইল লক্ষ্য করে অন্তত সাত দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সোমবার মধ্যরাত থেকে তেহরান এই হামলা শুরু করে বলে জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।
ইসরাইলের দাবি, সর্বশেষ দফায় হামলা চালানো হয়েছে ডিমোনা শহরে। পাশাপাশি রাজধানী তেল আবিব-এও হামলার ঘটনা ঘটেছে।
ইসরাইলের মধ্যাঞ্চলে হামলার পর দেশটির প্রতিরক্ষা বাহিনী ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) উদ্ধারকারী দল পাঠায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তেল আবিবে ক্ষতিগ্রস্ত ভবন, আগুন ও কালো ধোঁয়ার দৃশ্য দেখা গেছে।
অন্যদিকে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলও। সোমবার রাতে ইসরাইলি বিমান বাহিনী ইরানের ৫০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। এসব হামলা মূলত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়েছে বলে জানায় আইডিএফ।
ইসরাইলি সামরিক বাহিনীর তথ্যমতে, চলমান সংঘাত শুরুর পর থেকে তারা ইরানের তিন হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন-এমন গুঞ্জনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ইমরান খানের মৃত্যুর দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য ও স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি। বরং পাকিস্তানের সেনাবাহিনী এ খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।রাওয়ালপিন্ডির...
১৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা
যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতে ছদ্মবেশে ঢুকে পড়ছে উত্তর কোরিয়ার একটি বিশাল নেটওয়ার্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), চুরি করা পরিচয়পত্র এবং মার্কিন সহযোগীদের ব্যবহার করে এসব কর্মী বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি নিচ্ছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ইতোমধ্যে এমন হাজার হাজার উত্তর কোরীয় কর্মীর সন্ধান পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ...
৫৪ মিনিট আগে
গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করাসহ বিভিন্ন সিদ্ধান্তে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের নেওয়া
৬ ঘন্টা আগে
ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী
ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী।বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।ফেরত আসা তিন নারী হলেন—রিয়া খাতুন (২৫), শিল্পী খাতুন (২৬) ও শিমলা খাতুন (২৬)। তারা সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার বাসিন্দা।বেনাপোল ইমিগ্রেশন
৯ ঘন্টা আগে
