আন্তর্জাতিক

ট্রাম্পের হুমকির পর নতুন মার্কিন স্থাপনা লক্ষ্যবস্তু করার ইঙ্গিত ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

২১ দিন আগে


{news.title}

ছবি: সংগৃহীত


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পর ইরান যুক্তরাষ্ট্রের নতুন স্থাপনা লক্ষ্যবস্তু করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। শনিবার সিএনএনকে দেওয়া এক বক্তব্যে তিনি এ তথ্য জানান।

এর আগে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, খুব শিগগিরই দেশটিতে কঠোর আঘাত হানা হবে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘সম্পূর্ণ ধ্বংস ও নিশ্চিত মৃত্যুর’ লক্ষ্য নিয়ে নতুন লক্ষ্যবস্তু নির্ধারণ করছে।

ট্রাম্পের এই মন্তব্যের পর সিএনএনকে দেওয়া প্রতিক্রিয়ায় ইরানের ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি ইরানি জনগণের বিরুদ্ধে যুদ্ধ বিস্তৃত করার এবং তাদের হত্যা করার হুমকি দিয়েছে।

তিনি আরও বলেন, এ পরিস্থিতিতে ইরান এখন আমেরিকার বিভিন্ন অঞ্চল, সামরিক বাহিনী ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যালোচনা করছে। যেসব স্থাপনা এখনো ইরানের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তুর তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, সেগুলোও নতুন করে তালিকাভুক্ত করে হামলা চালানো হতে পারে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই পাল্টাপাল্টি হুমকি আঞ্চলিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে বলে পর্যবেক্ষকরা আশঙ্কা প্রকাশ করেছেন।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom