বিনোদন

টিকছে না তাহসান-রোজার সংসার, প্রকাশ্যে এল সত্য

৬ মাস আগে


টিকছে না তাহসান-রোজার সংসার, প্রকাশ্যে এল সত্য

ছবি: সংগৃহীত


জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ২০২৫ সালের শুরুতেই মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে ভক্তদের চমকে দিয়েছিলেন। বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে হাসিমুখের ছবি ও মুহূর্ত ভাগ করে নিতে দেখা গেছে এই তারকা দম্পতিকে। তবে সাম্প্রতিক সময়ে দুজনের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। অবশেষে সেই গুঞ্জনে নিজেই সিলমোহর দিলেন তাহসান খান।

সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ার পর এক ক্ষুদে বার্তায় তাহসান খান নিশ্চিত করেন, তিনি ও রোজা আহমেদ বর্তমানে আর একসঙ্গে থাকছেন না। তাহসান বলেন, “দীর্ঘ দিন ধরেই আমরা আলাদা থাকছি।”

ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে অনাগ্রহ প্রকাশ করে এই সংগীতশিল্পী জানান, “পারসোনাল লাইফ নিয়ে পাবলিকলি কিছু বলতে চাইনি। তবে অ্যানিভার্সারি নিয়ে অনেক ফেক নিউজ দেখলাম, যার কারণে বলতে হচ্ছে—আমরা অনেক দিন থেকেই একসঙ্গে থাকছি না।”

তাহসানের এই বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে যায়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা জল্পনা-কল্পনার পেছনে বাস্তবতা রয়েছে।

উল্লেখ্য, রোজা ইসলাম তাহসান খানের দ্বিতীয় স্ত্রী। ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজাকে বিয়ে করেন তাহসান। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করে আসছেন। বর্তমানে নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।

এর আগে, ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০১৭ সালে। সেই সংসার থেকে তাহসান ও মিথিলার একটি কন্যাসন্তান রয়েছে।

তাহসান–রোজার আলাদা থাকার খবরে ভক্তদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে দুজনের কেউই বিস্তারিত কোনো মন্তব্য করেননি।


‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই
‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং ‘গজনি’ সিনেমার খলনায়ক হিসেবে খ্যাত প্রদীপ রাওয়াত আর নেই। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা প্রায় ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত...

১ দিন আগে


আজ ‘বর্ষা বিপ্লবের গান’ ওপেন এয়ার কনসার্ট, মঞ্চে আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবর
আজ ‘বর্ষা বিপ্লবের গান’ ওপেন এয়ার কনসার্ট, মঞ্চে আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবর

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ (বুধবার) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’।বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই আয়োজনের উদ্যোগ নিয়েছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও স্মৃতিকে সংগীতের মাধ্যমে উদযাপন করতেই এই বিশেষ কনসার্টের আয়োজন করা

১ দিন আগে


পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী
পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী

ঢালিউডের তারকাদের পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে। সেই ধারাবাহিকতায় এবার অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।জন্মদিন উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাবনাকে উদ্দেশ করে ভালোবাসা ও শুভকামনায় ভরা একটি পোস্ট দেন পূর্ণিমা। সেখানে তিনি ভাবনাকে নিজের...

১ দিন আগে


শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা
শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা

জন্মদিন উপলক্ষে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি অংশ নেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এ সময় দুই তারকার আন্তরিক কথোপকথনের একপর্যায়ে ববিতাকে আবারও বড় পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন শাকিব। জবাবে উপযুক্ত গল্প ও শক্তিশালী...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom