টার্মিনাল পরিচালনায় দেশের লাভ হলে বিদেশিদের যুক্ত করা যেতে পারে: সাখাওয়াত হোসেন
অনলাইন ডেস্ক
সোমবার (৮ সেপ্টেম্বর), নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম. সাখাওয়াত হোসেন, এক সংবাদ ব্রিফিংয়ে জানান যে, দেশের অর্থনৈতিক লাভ হলে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দিতে কোনো সমস্যা নেই।
দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই ব্রিফিংয়ে তিনি মন্ত্রণালয়ের বিভিন্ন অগ্রগতির বিষয়ে আলোকপাত করেন। সাখাওয়াত হোসেন বলেন, বর্তমানে বন্দরে কোনো চাঁদাবাজি হয় না এবং বিদেশিদের হাতে দায়িত্ব দিলে চাঁদাবাজির সুযোগ সম্পূর্ণভাবে বিলুপ্ত হবে।
তিনি আরও জানান, বন্দরের রাজস্ব আয় পূর্ববর্তী সময়ের চেয়ে ৮.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে ২০২৪-২০২৫ অর্থবছরে নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার মোট রাজস্ব আয় দাঁড়িয়েছে ৬ হাজার ৫৭৫ কোটি ৯৭ লাখ টাকা, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৯.৪০ শতাংশ বেশি। ব্রিফিংয়ে তিনি এও উল্লেখ করেন যে, তিনি জানুয়ারিতে তার সকল কার্যক্রম গুটিয়ে নিয়ে ফেব্রুয়ারির নির্বাচনের পর নিজ বাড়িতে ফিরে যাবেন।
জুলাই আন্দোলন ছিল জনগণের, কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন, “বাংলাদেশে জুলাই-আগস্টে যে আন্দোলন হয়েছিল, তা ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই আন্দোলন সফল হয়েছে।...
৯ ঘন্টা আগে
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারি
দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগের মধ্যে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি।মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার নিজের বাসার বিদ্যুৎ বিলও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি এসেছে।পোস্টে আজহারি লেখেন, “হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ
৯ ঘন্টা আগে
‘হানাহানির জন্য জীবন দেননি জুলাইয়ের শহীদরা’: তাজুল ইসলাম
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির মাসে দেশে হানাহানি ও সংঘাতের ঘটনা দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, আবু সাঈদ, মুগ্ধসহ জুলাইয়ের শহীদরা এমন বিভক্ত ও সংঘাতপূর্ণ বাংলাদেশ দেখতে জীবন দেননি।মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত ‘জুলাই কালচারাল ফেস্ট’-এর প্রথম দিনের...
১১ ঘন্টা আগে
ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগের তদন্ত ও আইনগত ব্যবস্থা চেয়ে ১,২৩০ নাগরিকের যৌথ বিবৃতি
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার ১ হাজার ২৩০ জন নাগরিক যৌথ বিবৃতি দিয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত ওই বিবৃতিতে আলেম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা স্বাক্ষর করেন।মূল্যবোধ আন্দোলনের মুখপাত্র প্রকৌশলী মুহাম্মাদ সাদাত পাঠানো বিবৃতিতে...
১৪ ঘন্টা আগে
