তারাকান্দায় এনসিপি নেতা মাসুদের ওপর হামলা: তদন্তে পুলিশ
অনলাইন ডেস্ক
ময়মনসিংহের তারাকান্দায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত নেতার নাম মাসুদ রানা (৩৪), যিনি ময়মনসিংহ জেলা এনসিপির সদস্য। তিনি তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের বাসিন্দা।
এই হামলাটি রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারাকান্দার কাশিগঞ্জ বাজার এলাকায় সংঘটিত হয় বলে জানা গেছে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মাসুদ রানা তারাকান্দা যাওয়ার পথে কাশিগঞ্জ বাজার ঈদগাহ মাঠ এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২ জনের একটি দল তার পথরোধ করে এবং হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্র-জনতা রাস্তায় নেমে আসে এবং বিক্ষোভ মিছিল করে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানায়। এর ফলে কাশিগঞ্জ বাজার এলাকায় সাময়িকভাবে থমথমে পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে ওসি টিপু সুলতান জানান, হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারি উদ্যোগের আহ্বান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, বিশ্বজুড়ে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার গ্রহণযোগ্যতা ও প্রসার ক্রমেই বাড়ছে। যুক্তরাজ্য, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ ইসলামী অর্থায়নকে উৎসাহিত করছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশেও এ খাতের বিকাশে সরকারকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামী ব্যাংকিং...
৬ ঘন্টা আগে
গণভোটের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, নির্বাচনের আগে গণভোটের রায় বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতায় আসার পর সরকার তা থেকে সরে এসেছে। তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।শনিবার (২৭ জুন) বিকেলে ময়মনসিংহ নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া...
৬ ঘন্টা আগে
শেখ হাসিনার পথে হাঁটলে বিএনপি-তারেক জিয়ারও ভিন্ন পরিণতি হবে না: মামুনুল হক
ফ্যাসিবাদী শেখ হাসিনার পথে হাঁটলে বিএনপি এবং তারেক জিয়ার ভিন্ন ভাগ্য হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।শনিবার (২৭ জুন) বিকেলে ময়মনসিংহ নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় ঐক্যের ব্যানারে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ...
৭ ঘন্টা আগে
অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম
নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমানের ঐচ্ছিক তহবিল থেকে অনুদান প্রদানের জন্য সচিবালয় থেকে অনুমোদিত তালিকার দুই জায়গায় তার মেয়ের নাম পাওয়া গেছে।বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা দেখা দিলে তিনি নিজেই এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।গতকাল শুক্রবার বাংলাদেশ সচিবালয়ের একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে (ভাইরাল)। চিঠিটি ছিল...
৭ ঘন্টা আগে
